শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশি আক্তারের দুই কিডনী নষ্ট, সে সকলের সাহায্য নিয়ে বাঁচতে চায়।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৯.০১ এএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ  “মা আমাকে বিষ দাও,আমি আর ব্যথার যন্ত্রনা সইতে পারছি না।” এভাবেই মায়ের কাছে বলছেন বিছানায় শয্যাশায়ী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হতভাগ্য রাশি আক্তার (১৫)। সে উপজেলার বালালী গ্রামের ভ্যান চালক মোলামিন খানের মেয়ে। ২০২১ সালে বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস করলেও কলেজে আর ভর্তি হতে পারেনি সে। গত এক বছর হল তার শরীলের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। সামান্য ভিটেমাটি ছাড়া যেটুকু জমি ও গবাদিপশু ছিলো সব বিক্রি করে এতোদিন চিকিৎসার খরচ চালিয়েছেন ভ্যান চালক বাবা। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। ঋণ করে একদিকে চিকিৎসা খরচ অন্যদিকে সাংসারিক খরচ চালাতে গিয়ে এখন দিশেহারা ভ্যান চালক বাবা মোলামিন খান।

‘সপ্তাহে দুইদিন দিতে হয় এ পজেটিভ দিতে রক্ত। সেখানেও প্রতি সপ্তাহে যাতায়াতসহ খরচ হয় ২হাজার ৫০০ টাকা। এছাড়া একদিন পর পর ডায়ালাইসিস করাতে হয়। সেখানেও সপ্তাহে খরচ হয় ৫ হাজার টাকা। এতোদিন চিকিৎসা করানো হলেও খরচ ব্যয়বহুল হওয়ায় টাকার অভাবে এখন আর উন্নত চিকিৎসা করানো যাচ্ছেনা। বর্তমানে মেয়েটি বাসাতেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

মেয়েটির মা রিপনা বেগম বলেন, গত কয়েক দিন যাবত আমার মেয়ে আর বিছানা থেকে উঠতে পারছে না। বার বার বলছে মা আমি আর ব্যথা সইতে পারছিনা। আমাকে বাজার থেকে বিষ এনে দাও আমি আর বাচঁতে চাই না।

এদিকে মেয়েটির বাবা মোলামিন খান জানান, আমি ভ্যান চালক কোন দিন কাজ পাই আবার কোন দিন পাইনা। আমার হালের একটি ষাঁড় ও কিছু জমি ছিল বিক্রি করেছি মানুষের কাছ থেকে ঋনও নিয়ে প্রায় ৪ থেকে ৫লাখ টাকা খরচ করেছি। এখন আর করা সম্ভব হচ্ছে না। মেয়েটি বাড়িতে থেকেই দিন দিন দূর্বল হচ্ছে। আমার মেয়েকে বাচাঁতে অনেক টাকার প্রয়োজন তাই উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও দেশে বিদেশে বিত্তশালীরা যদি আমার মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হবে। মেয়েটির বাবার সাথে যোগাযোগ করতে চাইলে ০১৩১২-৬২৬৪২৩।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com