শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্বাধীনতা বিরোধী শত্রুরা সংগঠিত হচ্ছে, আমাদের সজাগ থাকতে হবে’লক্ষ্মীপুরে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে-মাহবুব উল আলম হানিফ।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৮.৪৩ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
‘স্বাধীনতাবিরোধী শত্রুরা সংঘটিত হয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য যে হীনমানসিকতা নিয়ে সামনে এগোচ্ছে তা কখনই পূরণ হবে না, অলীক স্বপ্ন হয়েই থাকবে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। অতীতে যেখানে রিজার্ভ মুদ্রা ছিল ৫ বিলিয়ন ডলার সেখানে শেখ হাসিনা সরকারের রিজার্ভ মূদ্রা ৫০ বিলিয়ন ডলার। এতে করে সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে শত্রুরা একত্রিত হচ্ছে ক্ষতি করার জন্য। তারা রাষ্ট্রের শত্রু, জনগনের শত্রু। তাদের ঠাঁই বাংলার মাটিতে হবে না কোনো দিন।’
কথাগুলো বললেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। বুধবার লক্ষ্মীপুর সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন-‘বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভালোবাসা, উন্নয়নে বিশ্বাসী, নৌকা আপামর সাধারণ এর মার্কা।

দীর্ঘ ১৯ বছর পর বহুল কাঙ্ক্ষিত সদর উপজেলা ও আওয়ামীলীগের ত্রি-বার্ষিক নির্বাচনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও ইঞ্জিনিয়ার খোকন পাল।

জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকুর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন -হুমায়ুন কবির পাটোয়ারী, সাইফুল হাসান পলাশ, ইসমাইল হোসেন চৌধুরী ও আলহাজ্ব সৈয়দ আবুল কাশেম প্রমূখ।
এসময় জেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com