মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শুধুমাত্র বই মুখস্ত করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার লক্ষ্য নয় : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ১১ মে, ২০২২, ২.২৪ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধুমাত্র বই মুখস্ত করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার লক্ষ্য নয়। গ্রন্থগত বিদ্যা শিক্ষার্থীকে জ্ঞান পিপাসু, কৌতুহলদ্দীপক ও জানতে আগ্রহী করে তোলে না বরং এটি শিক্ষার্থীর মনন ও বোধে এক ধরণের দৈন্যের উদ্ভব ঘটায় যা তাকে সামনে এগুবার পথ রুদ্ধ করে দেয়। এ জন্য শিক্ষার্থীর মনে অনুসন্ধিৎসা জাগ্রত করতে হবে, পাঠ্যপুস্তকের বাইরের জগতের সৌন্দর্যকে তার সামনে মেলে ধরতে হবে, শুনতে ও শোনাতে, জানতে ও জানাতে আগ্রহী করে তুলতে হবে। এ জন্য শিক্ষার্থীকে জ্ঞানার্জনে উৎসাহী করে তুলতে হবে; যা একটি জ্ঞানভিত্তিক সমাজ সৃষ্টির দুয়ার খুলে দেবে।
মঙ্গলবার রাজধানীর হোটেল শেরাটনে এথিকস এডভান্স টেকনোলজি লি. (ইএটিএল) আয়োজিত মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে এডুটিউব কুইজ কনটেস্ট ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ইএটিএল ব্যবস্থাপনা পরিচালক এমএ মুবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ড. মারসি এম. টেম্বন বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
এডুটিউব কুইজ কনটেস্টে দেশের যে কোন প্রান্ত থেকে শিক্ষার্থীরা মোবাইল অথবা ইন্টারনেটের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিয়ে জিততে পারবে অনেক আকর্ষণীয় পুরষ্কার। দেশের বিভিন্ন থানা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষ করে উত্তীর্ণ শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে রাজধানীতে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের অনন্য সুযোগ থাকবে। এই প্রতিযোগিতায় একদিকে যেমন জ্ঞান আহরণের পথ খোলা থাকবে তেমনি থাকবে বিভিন্ন পর্যায়ে অনেক পুরষ্কার জয়ের সুযোগ।
প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে ১০ মে থেকে ৯ জুন ২০২২ সাল পর্যন্ত। রেজিস্ট্রেশনের লিংক হচ্ছে https://contest.edutubebd.com/|
প্রতিযোগিতার প্রতিটি পর্যায়ে থাকবে আকর্ষণীয় পুরষ্কার এবং চূড়ান্ত পর্বে বিজয়ী দল পাবে ৫ লক্ষ টাকার প্রথম পুরষ্কার এবং রানার আপ দল পাবে ৩ লক্ষ টাকার ২য় পুরষ্কার। সবমিলিয়ে রয়েছে ২৬ লাখ টাকার পুরস্কার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com