শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোনায় আগুনে পুড়ে শেষ হলো `কৃষকের আশা।

  • আপডেট সময় বুধবার, ১১ মে, ২০২২, ৬.২২ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ নিভৃত পল্লী গ্রামের কৃষক হানিফ মিয়া। গাভী পালনে দিনবদলের স্বপ্ন দেখছিলেন। এরই মধ্যে আগুনের তান্ডবে সেই স্বপ্ন পুড়ে হয়েছে ছাই। সরেজমিনে মঙ্গলবার সকালে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া গ্রামে দেখা গেছে, আগুনে পুড়ে যাওয়া একটি গোয়াল ঘরের বিভৎস চিত্র। সোমবার রাত সাড়ে১২টার দিকে ওই গ্রামের মোঃ ইউনুছ আলীর ছেলে কৃষক হানিফ মিয়ার গোয়াল ঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটে।

জানা যায়, কৃষক হানিফ মিয়া সোমবার রাতে বাজার থেকে বাসায় ফিরে গোয়াল ঘরে ডুকে গরুদের খাবার দেয়। পরে সে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত সাড়ে ১২টায় ছাগলের ডাক চিৎকারের আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে হানিফ দেখতে পায় তার গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে। হানিফের ডাক চিৎকারে ছুটে আসেন এলাকাবাসী। প্রায় ঘন্টাাখানিক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। ততক্ষণে গোয়াল ঘরে থাকা ৫টি গরু ও ৮টি ছাগল পুড়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক হানিফ মিয়া বলেন, আমার গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনায় ৫টি গরু, ৮টি ছাগল ও অন্যান্য জিনিসপত্র সহ ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এগুলো আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিলো সেগুলো আমার পুড়ে ছাই হয়ে গেলো। এ বিষয়ে চন্ডিগড় ইউপি চেয়ারম্যান আলম সরকার জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com