বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রুশ হামলায় এক রাতেই ৬০০ জনেরও বেশি ইউক্রেনীয় নিহত

  • আপডেট সময় শুক্রবার, ৬ মে, ২০২২, ২.২২ এএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুসারে, রুশ হামলায় এক রাতেই ৬০০ জনেরও বেশি ইউক্রেনীয় নিহত হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের দাবি, মারিউপোলের শেষ প্রতিরোধও “ধ্বংস করার চেষ্টা” করছে রাশিয়া।

বৃহস্পতিবার টেলিগ্রামের একটি পোস্টে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বুধবার রাতজুড়ে একাধিক ইউক্রেনীয় সামরিক পোস্ট এবং সরঞ্জাম স্থাপনাগুলোতে আঘাত হেনেছে রাশিয়ান আর্টিলারি। যার মধ্যে ইউক্রেনের কেন্দ্রীয় কিরোভোহরাদ অঞ্চলের কানাটোভো এয়ারফিল্ডের বিমান সরঞ্জাম এবং দক্ষিণের শহর মাইকোলাইভের একটি বড় গোলাবারুদের ডিপোও রয়েছে।

এইসব ক্ষয়ক্ষতি ছাড়াও এই হামলায় ৬০০ জনের অধিক ইউক্রেনীয় সৈন্য প্রাণ হারিয়েছে বলেই দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী বলছে, মারিউপোলের আজভস্টাল স্টিলওয়ার্ক প্লান্টে লুকিয়ে থাকা অবশিষ্ট ইউক্রেনীয় সৈন্যদের “ধ্বংস করার চেষ্টা” করছে রাশিয়া।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সৈন্যরা ওই প্লান্টে অনুপ্রবেশ করতে সফল হয়েছে। যেটি অবরুদ্ধ শহরে ইউক্রেনীয় সৈন্যদের শেষ আশ্রয়স্থল ছিল।

টেলিগ্রামে এক ভিডিওবার্তায় আজভ ব্যাটালিয়নের কমান্ডার ডেনিস প্রোকোপেনকো বলেছেন, “পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ কিন্তু তা সত্ত্বেও আমরা প্রতিরক্ষা ধরে রাখার আদেশ কার্যকর করে যাচ্ছি।” যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, আজভ ব্যাটালিয়ন হল- মারিউপোলের আজভস্টাল স্টিলওয়া প্ল্যান্টের ভিতরে থাকা শেষ ইউক্রেনীয় ডিফেন্ডারদের মধ্যে কয়েকজন। সূত্র- বিবিসি, রয়টার্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com