শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোনায় ধান কাটতে রাজি না হওয়ায় শ্রমিককে জবাই করে হত্যা

  • আপডেট সময় শুক্রবার, ৬ মে, ২০২২, ২.১৫ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

নেত্রকোনায় ধান কাটতে রাজি না হওয়ায় খাইরুল ইসলাম (২৯) নামের এক কৃষি শ্রমিককে জবাই করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে মাখনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম মাখনা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

সকালে খাইরুল ইসলাম হাওরে অন্যের জমিতে ধান কাটতে যান। এ সময় হক মিয়া ও তার শ্যালক লিয়াকত আলী তাদের লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমির ধান কাটতে চাপ দেন খাইরুল ইসলামকে। তখন খাইরুল ইসলাম ধান কাটবে না বলে জানালে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে খাইরুলের হাতে থাকা ধান কাটার কাস্তে দিয়ে তাকে জবাই করে হত্যা করে হক মিয়ার লোকজন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, খায়রুল ইসলাম নামের এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com