শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিলেটের জাফলংয়ে পর্যটকদের মারধর ও শ্লীলতাহানির ঘটনায় মামলায় ৫জন গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ৬ মে, ২০২২, ২.০১ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

সিলেটের জাফলংয়ে পর্যটকদের মারধর ও শ্লীলতাহানির ঘটনায় মামলার পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনা ধারণকৃত ভিডিও ফুটেজ ইতোমধ্যে ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। তবে পুলিশ বলছে টিকেট কাউন্টারে সিরিয়াল ভাঙা থেকেই ঘটনার সূত্রপাত।

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনার কারণ ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আগামীকাল শুক্রবার আদালতে হাজির করা হবে।

আটকরা হলেন গোয়াইঘাটের পন্নগ্রামের লক্ষ্মণ চন্দ্র দাস (২১), ইসলামপুর গ্রামের মো. সেলিম আহমেদ (২১), নয়াবস্তি এলাকার সোহেল রানা, পশ্চিম কালীনগর গ্রামের নাজিম উদ্দিন ও ইসলামপুর রাধানগর গ্রামের জয়নাল আবেদীন।

এদিকে এ ঘটনায় হামলাকারী তিন স্বেচ্ছাসেবককে বরখাস্ত করেছে উপজেলা প্রশাসন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থান দেশের অন্যতম পর্যটন এলাকা জাফলংয়ের। ঈদের ছুটিতে জাফলংয়ে প্রচুর সংখ্যক পর্যটক ভিড় করেন। এদের কয়েকজনের উপরই বৃহস্পতিবার দুপুরে হামলা চালায় উপজেলা প্রশাসনের নিযুক্ত স্বেচ্ছাসেবকরা। এতে কয়েকজন নারীকে শ্লীলতাহানি ও আহত করা হয়েছে। জাফলং পর্যটন এলাকার টিকেট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। টিকেট কাটা নিয়ে কথা কাটাকাটি থেকে এই হামলা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনায় সময়কার বেশকিছু ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এরকম একটি ভিডিওতে দেখা যায়, স্বেচ্ছাসেবক লেখা নীল ইউনিফর্ম পরা তিনজন হাতে লাঠি নিয়ে একদল পর্যটককে বেধড়ক পেটাচ্ছেন। এসময় ওই দলে থাকা কিছু নারী পর্যটক তাদেরকে থামাতে গিয়ে লাঞ্ছিত হন।

সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া হামলার ঘটনার ভিডিও দেখে হামলাকারীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, সাতদিনের জন্য জাফলংয়ে পর্যটকদের প্রবেশ ফ্রি করে দেওয়া হয়েছে। প্রশাসন ভিকটিমদের সাথে আলোচনা করেছে। তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা দেওয়া হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলার মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটনকেন্দ্রে সাদা পোশাকসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com