বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিয়ানমারের সুচির বিরুদ্ধে কারাদণ্ডের আপিল খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট

  • আপডেট সময় শুক্রবার, ৬ মে, ২০২২, ১.৫৫ এএম
  • ১৮০ বার পড়া হয়েছে

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ডের আপিল বুধবার দেশটির সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।

আপিল করার সাথে সাথেই সিদ্ধান্তটি এসেছে বলে জানা গেছে এবং আদালত মামলায় উভয় পক্ষের কোনও যুক্তিই গ্রহণ করেনি।

৬ লাখ ডলার মূল্যের নগদ টাকা এবং সোনার বার ঘুষ নেওয়া সহ ১১টি দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর, ৭৬ বছর বয়সী সু চিকে গত সপ্তাহে সাজা দেওয়া হয়।

তবে তার আইনজীবী অভিযোগটিকে অযৌক্তিক বলেছেন।

সু চিকে ইতোমধ্যেই সামরিক বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ, কোভিড-১৯ নিয়ম ভঙ্গ এবং একটি টেলিযোগাযোগ আইন ভঙ্গ করার অপরাধে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এছাড়া তাকে আরও অনেক অভিযোগের মুখোমুখি করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার ১৫০ বছরেরও বেশি জেল হতে পারে।

গত বছর সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চি গৃহবন্দী আছেন।

অভ্যুত্থানের পর থেকে, ১ ফেব্রুয়ারী, ২০২১-এ, সামরিক শাসনের বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ হয়েছে। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (বার্মা) এর মতে, জান্তা সরকার বিক্ষোভ দমনে অনেক ক্ষেত্রে সহিংসতার আশ্রয় নিয়েছে, যার ফলে ১,৮০০ জনেরও বেশি বেসামরিক লোক মারা যায় এবং ১০,০০০ এরও বেশি গ্রেপ্তার, অভিযুক্ত কিংবা দণ্ডিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com