বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমাতে পারমাণবিক চুল্লি ব্যবহার করবে টোকিও : জাপানের প্রধানমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ৬ মে, ২০২২, ১.৪১ এএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, তারা রাশিয়ার শক্তির ওপর নিজেদের এবং অন্যান্য দেশের নির্ভরতা কমাতে সহায়তা করার উদ্দেশে পারমানবিক চুল্লি ব্যবহার করবে।

২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর পরমাণু চুল্লি বন্ধ করার পর থেকে জাপান রাশিয়ার গ্যাসের ওপর আরও নির্ভরশীল হয়ে পড়েছে। ভূমিকম্প এবং সুনামি জাপানের উত্তর-পূর্ব অঞ্চলে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করেছিল।

কিন্তু আগামি জুলাই মাসের নির্বাচন এবং ভোটারদের ওপর চাপ সৃষ্টি করা ক্রমবর্ধমান জ্বালানির মূল্যের কারণে কিশিদা বলেছেন, পারমাণবিক শক্তি দেশের ভবিষ্যৎ জ্বালানি নীতির অংশ হবে।

২০১১ সালের মার্চ মাসে ভূমিকম্প ও সুনামির কারণে চেরনোবিলের পর সবচেয়ে ভয়াবহ পারমাণবিক সংকট সংঘটিত হবার এক দশকেরও বেশি সময় পরেও জাপানে পারমাণবিক শক্তি একটি কঠিন সমস্যা হিসেবে রয়ে গেছে। বর্তমানে সেখানকার ৩০ টি চুল্লির মাত্র কয়েকটি কাজ করছে।

তবে বেশিরভাগ জনসাধারণ এবং ব্যবসায়ী চায় যে,জ্বালানি সুরক্ষার জন্য সরকার পুনরায় পারমাণবিক চুল্লি চালু করুক। ইউক্রেন সংকট এবং জ্বালানির উচ্চ ব্যয় মতামতের এ পরিবর্তনে গতি এনেছে।

কিশিদা বলেন, ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতার লক্ষ্যমাত্রা পূরণ করতে এবং ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ৪৬ শতাংশ কমাতে আগামী দশকে ১৫০ ট্রিলিয়ন ইয়েন (১ দশমিক ১৬ ট্রিলিয়ন ডলার) বিনিয়োগ বাড়ানো হবে।

তিনি “বিকাশবান্ধব কার্বন মূল্য নির্ধারণ” এবং দীর্ঘমেয়াদী প্রকল্প প্রচারের সর্বাধিক ব্যবহারের ওপর দৃষ্টি নিবদ্ধ করে রোডম্যাপ ২০৩০-এর একটি রূপরেখা দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com