বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কোভিড-১৯ এর সংক্রমণ রোধে বেইজিং-এ পাতাল রেল বন্ধ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ৬.০৫ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

কোভিড-১৯ সংক্রমণের বিস্তারকে হ্রাস করার প্রচেষ্টার অংশ হিসেবে কয়েক ডজন পাতাল রেল স্টেশন বন্ধ করে দিয়েছে বেইজিং-এর কর্তৃপক্ষ।

বুধবার চীনের রাজধানী ঘোষণা করেছে যে, তারা শত শত বাস রুটসহ তাদের রেল সিস্টেমের প্রায় ১০ শতাংশ অর্থাৎ ৪০ টিরও বেশি পাতাল রেল স্টেশন বন্ধ করে দিচ্ছে।

মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর কোভিড পজিটিভ ধরা পড়ার পরে এপ্রিলের মাঝামাঝি থেকে বেইজিং সতর্কতা অবলম্বন করেছে। ওই ১০জন শিক্ষার্থীর কোভিড পজিটিভ হওয়ায় সাংহাইয়ের অর্থনৈতিক কেন্দ্রের ওপর আরোপিত লকডাউনের মতো শহরব্যাপী একটি সম্ভাব্য লকডাউনের আশঙ্কায় মুদি পণ্য ও অন্যান্য সরবরাহ ক্রয়ের ক্ষেত্রে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।

জিম এবং থিয়েটারের মতো স্থানসহ স্কুল এবং ব্যবসা বন্ধ করে দেয়া হয়। কর্তৃপক্ষ শহরের ২ কোটি ১০ লাখ বাসিন্দাদের বেশিরভাগের জন্য কভিডের গণ-পরীক্ষা অভিযান শুরু করে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন দেশটির মূল ভূখণ্ডে ৩৫৩ টি নিশ্চিত কোভিড-১৯ সংক্রমণের খবর দিয়েছে যার মধ্যে সাংহাইয়ে কোভিড পজিটিভ শনাক্তের সংখ্যা ২৬০।মূল ভূখণ্ডে মোট ৫ হাজার ৭৫ টি উপসর্গবিহীন কেস রিপোর্ট করা হয়েছে যার মধ্যে সাংহাইয়ে শনাক্তের সংখ্যা ৪ হাজার ৭২২।

চীন তাদের “জিরো-কোভিড” নীতি দ্বিগুণ হারে প্রয়োগ করছে। যদিও তা তাদের দৈনন্দিন জীবনকে মারাত্নকভাবে ব্যাহত করেছে এবং অর্থনৈতিক কার্যকলাপকে থামিয়ে দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com