বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফগানিস্তানের জন্য সংগৃহীত এমআই-১৭ হেলিকপ্টার ইউক্রেনকে দিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ৫.৫৯ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১৬টি এমআই-১৭ হেলিকপ্টার দিচ্ছে, যেগুলো ওয়াশিংটন আফগানিস্তানের জন্য কিনেছিল। আফগান ঘটনা পর্যবেক্ষণের দায়িত্বে নিয়জিত একটি আমেরিকান সরকারী সংস্থা বুধবার একথা জানিয়েছে।

ডিপার্টমেন্ট অফ ডিফেন্স (ডিওডি) বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক জানুয়ারিতে কংগ্রেসকে অবহিত করেছিল, তারা ইউক্রেনের সরকারকে রাশিয়ায়-নির্মিত হেলিকপ্টারগুলির মধ্যে পাঁচটি দিতে চায়, যেগুলি ইউক্রেনের একটি স্থাপনায় রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল ।

আফগানিস্তান পুনর্গঠনের জন্য বিশেষ মহাপরিদর্শক (সিগার) এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের কাছে পেশ করা তাদের ত্রৈমাসিক প্রতিবেদনে উল্লেখ করেছে, “গত ১১ মার্চ ইউক্রেন এই অতিরিক্ত প্রতিরক্ষা সরঞ্জামগুলি গ্রহণ করেছে”।

প্রতিবেদনে আরও বলা হয়েছে: “এপ্রিলের মাঝামাঝি সময়ে, প্রেসিডেন্ট (জো) বাইডেন ইউক্রেনের জন্য একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিলেন, যেখানে আফগানিস্তানের জন্য নির্ধারিত ১১টি এমআই-১৭ হেলিকপ্টার অন্তর্ভুক্ত ছিল।”

এমআই-১৭ হেলিকপ্টারগুলির বেশিরভাগ সৈন্য এবং সামরিক সরঞ্জাম বহন করতে ব্যবহৃত হয়। ইউক্রেন হল প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন প্রজাতন্ত্রগুলির মধ্যে একটি, যারা হেলিকপ্টারগুলির উত্পাদন এবং মেরামত করে থাকে৷

এই সপ্তাহে সিগার তার প্রতিবেদনে, সেই রিপোর্টগুলিও নিশ্চিত করেছে যে, গত আগস্টে পশ্চিমা-সমর্থিত আফগান সরকারের পতনের ফলে, দেশটির নতুন তালিবান শাসকরা ৭০০ কোটি ডলারেরও বেশি মূল্যের আমেরিকান প্রতিরক্ষা সরঞ্জামের সুবিধা পেয়েছে।

জাতিসংঘ অনুমান করেছে, আফগানিস্তানের প্রায় ২.৩ কোটি মানুষ, বছরের পর বছর যুদ্ধ এবং তিন দশকের মধ্যে সবচেয়ে খারাপ খরায় বিধ্বস্ত, এবং তাদের জরুরি মানবিক সহায়তার প্রয়োজন। তাদের মধ্যে আনুমানিক প্রায় ৯০ লাখ মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতির ঝুঁকিতে রয়েছে।

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) অনুমান করেছে, আফগানিস্তানে ৩২ লাখ শিশু ২০২২ সালে তীব্র অপুষ্টিতে ভুগবে। যদি অবিলম্বে পদক্ষেপ না নেওয়া হয়, তবে গুরুতর অপুষ্টিতে আক্রান্ত ১০ লাখ শিশু মৃত্যুর ঝুঁকিতে থাকবে।

সিগারের দেয়া তথ্য মতে, বাইডেন প্রশাসন ৩১ মার্চ আফগানিস্তানের জনগণের জন্য ২০.৪ কোটি ডলারেরও বেশি মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থ এর আগে গত ১১ জানুয়ারী ঘোষণা করা ৩০.৮ কোটি ডলারের অতিরিক্ত। ২০২০ সালের অক্টোবর থেকে এই অঞ্চলে আফগান শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার পরিমাণ এখন পর্যন্ত মোট ৯৮.৬ কোটি ডলারে গিয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com