বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঈদ উদযাপন করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মে, ২০২২, ৪.২৯ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস শেষে ঈদ-উল-ফিতর উদযাপন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন।

হোয়াইট হাউজে অনুষ্ঠিত এই অভ্যর্থনায় বাইডেনের সাথে যোগ দিবেন তার স্ত্রী জিল, এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের স্বামী, ডাগ এমহফ।

রবিবার দিনের শেষে দেওয়া এক বিবৃতিতে বাইডেন পরিবার বলে, সকলের জন্য ধর্মীয় স্বাধীনতার ঐতিহ্য আমাদের দেশকে শক্তিশালী করে, এবং এই মূলনীতির প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার রক্ষা করতে ও আরও দৃঢ় করতে আমরা সকল বিশ্বাসের আমেরিকানদের সাথে কাজ করা অব্যাহত রাখব।  বিবৃতিতে আরও বলা হয়, হোয়াইট হাউজে ঈদ উদযাপন এবং সেসব অনুপ্রেরণামূলক মুসলিম আমেরিকান, যারা আমাদের দেশ জুড়ে আরও মিল ও একতা তৈরির প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন, তাদের সম্মানিত করার ঐতিহ্য এই বছর আমরা আবার চালু করব।

করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরের হোয়াইট হাউজের ঈদ উদযাপন ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হয়েছিল। একই সাথে বাইডেন পরিবার বিশ্বজুড়ে লক্ষ লক্ষ স্থানচ্যুত মানুষ ও শরণার্থী, যারা এই পবিত্র ছুটির সময়টা তাদের পরিবার থেকে আলাদা হয়ে এবং ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছেন, তাদের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন। তারা বলেন যে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই “পৃথিবীর অত্যাচারিত মানুষের জন্য আশার আলো হয়ে থাকার অঙ্গীকার পালন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com