শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় ভাইকে গাছের সঙ্গে বেঁধে ছোট বোনকে ধর্ষণ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মে, ২০২২, ৪.২৩ এএম
  • ১৯১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় ভাইকে গাছের সঙ্গে বেঁধে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা ‍পুলিশ। এ নিয়ে এ মামলায় চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হলো।

সোমবার (২ মে) দুপুরে পশ্চিম কুয়াকাটায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নাসির শরীফ ও তার ভাই রনি শরীফ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ খায়ের জানান, গোপন খবরে দুপুরে পশ্চিম কুয়াকাটায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার কুয়াকাটার পাঞ্জুপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় এ মামলার প্রধান আসামি হাসান শরীফকে।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল বিকালে পশ্চিম কুয়াকাটা গ্রামে ছয় বছরের ছোট বোনকে নিয়ে ৯ বছরের ভাই ফল পাড়তে যায়। এসময় একই গ্রামের হাসান শিশুটির ভাইকে ভয় দেখিয়ে একটি আম গাছের সঙ্গে বেঁধে ছয় বছরের বোনকে বনের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হাসান পালিয়ে যায়।

পরে শিশুটির মা শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় মহিপুর থানায় আসার পথে তাদের বাধা দেয় হাসানের বাবা ও ভাইয়েরা। এক পর্যায়ে তাদের মারধর করে। পরে স্থানীয় গ্রামবাসী ও থানা পুলিশের সহায়তায় রাত সাড়ে ৯টায় শিশুটিকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ২৯ এপ্রিল শিশুর মা বাদি হয়ে মহিপুর থানায় হাসানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

একাত্তর.

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com