শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টেক্সটাইল ইঞ্জিনিয়ারসহ ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২ মে, ২০২২, ৭.০৬ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

টেক্সটাইল ইঞ্জিনিয়ারসহ ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল ইসলাম, লেলিন শেখ, জিল্লুর রহমান খান ও সাইফুল ইসলাম ওরফে শাওন।

রবিবার (১ মে, ২০২২) ধারাবাহিক অভিযানে মগবাজার এবং মোহাম্মদপুরের পশ্চিম কাটাসুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি গুলশানের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

এসময় তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি মোটর সাইকেল, ২টি হেলমেট, ছিনতাইকৃত ৩৪ লক্ষ টাকা, ৪ হাজার পিস ইয়াবা, দুইটি শার্ট, একটি প্যান্ট, দুই জোড়া জুতা উদ্ধারমূলে জব্দ করা হয়।

 

আজ সোমবার (২ মে, ২০২২) বেলা ১১:৩০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)।

সকলকে ঈদ শুভেচ্ছা জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, পুরো রমজানে দু’একটি ছিনতাইয়ের ঘটনা ছাড়া অনকাঙ্খিত কোন ঘটনা ঘটেনি। কিন্তু রমজানের পূর্বে মিরপুর এলাকায় দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। একটি ঘটনায় ১১ লাখ এবং অপর ঘটনায় ৪ লক্ষ টাকা ছিনতাই হয়। দুটি ঘটনায় পল্লবী থানায় পৃথক মামলা রুজু হয়।

তিনি বলেন, মামলা দুটির ছায়া তদন্ত করে ডিবি গুলশানের ডিসি মশিউর রহমানের নেতৃত্বে একাধিক টিম। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় প্রথম ঘটনায় ইঞ্জিনিয়ার আশরাফ ও মোঃ লেনিন শেখ এবং দ্বিতীয় ঘটনায় জিল্লুর রহমান খান ও সাইফুলকে মোটর সাইকেল আরোহী হিসেবে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

ছিনতাইয়ের কৌশল সম্পর্কে ডিবি কর্মকর্তা বলেন, এরা মূলত: ভালো ব্র্যান্ডের মোটরসাইকেল নিয়ে রিক্সাযাত্রী বা ব্যাংক থেকে টাকা উত্তোলণকারীর নিকট থেকে আচমকা টান মেরে হাই স্পিডে পালিয়ে যায়। এরা ইতোমধ্যে মিরপুর, পল্লবী, বনানী, গুলশান, ধানমন্ডি, তেজগাঁও ও আগারগাঁও এলাকায় শতাধিক ছোট-বড় ছিনতাইয়ের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।

তিনি বলেন, গ্রেফতারকৃত লেলিন শেখ ও শাওনের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ, মিরপুর, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলানগর, মোহাম্মদপুর ও পল্লবী থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে।

ঈদের সময় ঢাকার রাস্তা ফাঁকা থাকে তাই দুর্ঘটনা এড়াতে যানবাহন দ্রুত না চালানোর পরামর্শ প্রদান করেন ডিবির এ কর্মকর্তা।

গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান, বিপিএম (বার), পিপিএম-সেবা এর নিদের্শনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামান সরদার এর তত্ত্বাবধানে ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস.এম রেজাউল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com