বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের খারগাওয়ে কারফিউ ঈদের নামাজ ঘরে পড়ার নির্দেশ

  • আপডেট সময় রবিবার, ১ মে, ২০২২, ৭.২০ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

ভারতের প্রধ্যপ্রদেশের খারগাও জেলায় ঈদুল ফিতরের সময় কারফিউ জারি করা হয়েছে। গত মাসে সেখানে হিন্দুধর্মাবলম্বীদের উৎসব রাম নবমী চলাকালে ধর্মীয় সংঘাতের ঘটনার ফলে সতর্কতা স্বরূপ এ পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

আগামীকাল সোমবার (২ মে) অথবা পরশু মঙ্গলবার (৩ মে) ভারতের মুসলিমেরা পবিত্র ঈদুল ফিতর পালন করবেন। ঈদ উপলক্ষে যাতে কোনো সংঘাতমূলক ঘটনা না ঘটে, এ লক্ষ্যে এই দুদিন টানা জেলাজুড়ে কারফিউ জারি করা হয়েছে। ঈদুল ফিতরের নামাজ ঘরে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

খারগাওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুম্মার সিং বলেন, ‘২ ও ৩ মে গোটা খারগাওয়ে কারফিউ জারি থাকবে। ঈদের নামাজ ঘরে পড়তে হবে। অক্ষয়া তৃতীয় ও পরশুরাম জয়ন্তীর অনুষ্ঠানও আয়োজন করতে দেওয়া হবে না। তবে এই দুদিনে স্কুলে পরীক্ষা দিতে যাওয়া শিশুদের বাধা দেওয়া হবে না এবং জরুরি দোকানপাটও খোলা থাকবে।গত ১০ এপ্রিল রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। দিনে দিনেই তা ছড়িয়ে খারগাওজুড়ে অন্তত ৬৪ জায়গায় সংঘর্ষ হয়। অন্তত ২৪ জন গুরুতর আহত হয় এবং একজন নিহত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত দেড় শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ।

শুধু ঈদই নয় আসন্ন অন্যান্য উৎসবেও সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ঈদের পর ড. বিআর অম্বেদকরের জন্মবার্ষিকী, মহাবীর জয়ন্তী, গুড ফ্রাইডে ও হনুমান জয়ন্তীর অনুষ্ঠান রয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com