বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়া-ইউক্রেন আলোচনা ফলপ্রসূ হওয়ার মত কোন ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ১২.৫২ এএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

রাশিয়া-ইউক্রেন আলোচনা “ফলপ্রসূ হওয়ার” খুব একটা ইঙ্গিত যুক্তরাষ্ট্র দেখেনি বলে, ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধটি তৃতীয় মাসে প্রবেশ করেছে।

, ডেরেক শোলে বৃহস্পতিবার ভিওএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “রুশরা বিশেষ অর্থপূর্ণভাবে আলোচনা করতে ইচ্ছুক বলে মনে হয় না।”

জাতিসংঘ মহাসচিব মস্কোতে যাত্রাবিরতির পর বৃহস্পতিবার ইউক্রেনে এসে পৌঁছান। মস্কোতে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রায় দুইঘন্টাব্যাপী সাক্ষাৎ করেন।

শোলে জানান যে, গুতেরেসের মস্কো ও কিয়েভ সফরের আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তার সাথে আলাপ করেছেন। একই সাথে তিনি জানান যে, শান্তির পথে অগ্রসর হওয়ার কোন রাস্তা আছে কিনা সে বিষয়ে জাতিসংঘ প্রধানের কাছ থেকে শোনার জন্য যুক্তরাষ্ট্র অপেক্ষা করে রয়েছে।

অপরদিকে কংগ্রেসে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণটির পক্ষে চীনের সমর্থন খতিয়ে দেখার প্রস্তাবিত আইনটি বুধবার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হয়। আইনটি গৃহীত হলে তা পররাষ্ট্র মন্ত্রককে চীনের হস্তক্ষেপ বিষয়ে নিয়মিত প্রতিবেদন দাখিল করতে বাধ্য করবে।

যদিও রাশিয়াকে চীন অস্ত্র বা সরঞ্জাম সরবরাহ করছে – এমন কিছু যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ করেনি, তবুও তারা নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছেন বলে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান।

ভিওএ-কে শোলে বলেন, “রাশিয়াকে সহায়তা করতে দেখলে চীনকে তার মূল্য দিতে হবে – তা সে সরাসরি সহায়তাই হোক, বিশেষ করে সামরিক সহায়তা, অথবা যদি [তারা] নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে সহায়তা করে।”

তিনি সতর্ক করে বলেন যে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার “সহযোগিতার ক্ষেত্র হ্রাস পাচ্ছে”। চীনের প্রতি যুক্তরাষ্ট্রের পন্থা সম্পর্কে “আসন্ন দিনগুলোতে” বিস্তারিত ব্যাখ্যা করার কথা রয়েছে ব্লিংকেনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com