বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কিয়েভে রাশিয়ার বিমানহামলায় ২ সাংবাদিকের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ১২.৪৯ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

আরএফই/আরএল অর্থাত্ রেডিও ফ্রি ইউরোপ / রেডিও লিবার্টি’ এর সাংবাদিক, ভিরা হাইরিখ এর কিয়েভে মৃত্যু হয়েছে। ইউক্রেনের রাজধানীতে তিনি যেখানে বাস করতেন সেই আবাসিক ভবনটিতে রাশিয়ার বিমান হামলা আঘাত হানলে মৃত্যু হয় তার।

ভবনের ধ্বংসস্তূপে ২৯ এপ্রিল সকালে হাইরিখের মৃতদেহের সন্ধান পাওয়া যায়। ভবনটিতে তার আগের রাতে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। আরএফই/আরএল এর ইউক্রেনিয়ান সার্ভিস এমন তথ্য জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের ২৮ এপ্রিল কিয়েভ সফরের সময়ে যে সব স্থানে রাশিয়ার বিমান আঘাত হানে তার মধ্যে ছিল ঐ অ্যাপার্টমেন্ট ভবনটিও।

ঘটনাস্থলের ভিডিও ও ফটোতে দেখা যায় যে, ভবনটির নিচের তলাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার গাড়িগুলোর জানালার কাঁচ ভেঙে গিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা  মুখপাত্র, ইগর কোনাশেঙ্কভ দাবি করেছেন যে, ২৮ এপ্রিলে ইউক্রেনের রকেট ‍প্রস্তুতকারক আরটেম এর কিয়েভের কারখানার ভবনে “দূর পাল্লার, নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম” ক্ষেপণাস্ত্র আঘাত করেছিল।

তবে, আক্রমণে ঐ কারখানায় আঘাত করা হয়েছিল কিনা সে বিষয়ে ইউক্রেনের কর্মকর্তারা কোন মন্তব্য করেননি।

কিয়েভের মেয়র, ভিটালি ক্লিশকো ২৯ এপ্রিল টেলিগ্রামে জানান যে, ধ্বংসস্তূপ থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং হামলায় আরও ১০ জন আহত হয়েছেন। তিনি আর বিস্তারিত কোন তথ্য জানাননি।

১৯৬৭ সালে হাইরিখের জন্ম হয়েছিল। তিনি ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে আরএফই/আরএল এর জন্য কাজ করা আরম্ভ করেন। তার আগে তিনি ইউক্রেনের এক নেতৃস্থানীয় টেলিভিশন চ্যানেলের জন্য কাজ করতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com