বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফ্রিকার শৃঙ্গে ঘন ঘন খরার তীব্রতা এবং বৃষ্টির অভাবে মানুষ বিপর্যয়ে

  • আপডেট সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ১২.০৮ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সরকার ইথিওপিয়া, কেনিয়া ও সোমালিয়ায় মানবিক উদ্যোগকে সমর্থন করার জন্য অতিরিক্ত ২০ কোটি ডলার অনুদান দিচ্ছে। অঞ্চলটিতে ২ কোটির বেশি মানুষের খাদ্য, পানি ও ওষুধের প্রয়োজন। এই অঞ্চলে বৃষ্টির অভাবে ৪০ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক অবস্থা সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে অনলাইনে কথা বলার সময়, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সারা চার্লস বর্ণনা করেছেন যে, কীভাবে খরা আফ্রিকান শৃঙ্গে (হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শৃঙ্গ ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, জিবুতি ও সোমালিয়া নিয়ে গঠিত) লাখ লাখ মানুষের জীবনকে প্রভাবিত করেছে৷

“এই অঞ্চলে ঘন ঘন খরার তীব্রতা এবং মানবিক প্রয়োজনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী দিক উন্মোচিত করছে। এই পরিস্থিতি বিশ্বের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর জীবন ব্যাপকভাবে প্রভাবিত করেছে। ইতোমধ্যে ১৫ লাখ গবাদি পশু মারা গেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ফসলের অস্তিত্ব নেই। কেনিয়া এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইথিওপিয়াসহ কিছু এলাকায়, যৎসামান্য সামগ্রীর জন্য সংঘাত ছড়িয়ে পড়েছে। একটি উদ্বেগজনক সংখ্যক শিশু তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে এবং আমরা সোমালিয়া থেকে উদ্বেগজনক খবর পেয়েছি যে, অল্পবয়সী মেয়েদের খাবার ও পানির বিনিময়ে বিয়ে করতে বাধ্য করা হচ্ছে”, তিনি বলেন।

জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়ের জন্য নির্ধারিত কার্যালয় অনুসারে, আফ্রিকান শৃঙ্গের ৬০ লাখেরও বেশি মানুষ খরায় প্রভাবিত হবেন। এতে বলা হয়েছে ৭ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ পানি, খাদ্য ও চারণভূমির সন্ধানে তাদের বাড়িঘর ছেড়েছেন। শুধুমাত্র সোমালিয়াতেই প্রায় ৩০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।

আরও ভয়ঙ্কর খবর হলো, জাতিসংঘের সহায়তা প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, শৃঙ্গের ২০ লাখ শিশু অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

উত্তর ইথিওপিয়ার ক্ষুধার্ত মানুষদের সাহায্য করতে চাওয়া সহায়তা প্রতিষ্ঠানগুলো এই অঞ্চলের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে বাধাগ্রস্ত হচ্ছে। চার্লস বলেন, সমস্যাটি বিশেষ করে টিগ্রে অঞ্চলে তীব্র।

বর্ষা মৌসুমে বৃষ্টিহীনতা খরার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে এবং শৃঙ্গে এর প্রভাব আরও খারাপ হবে।

মানবিক সংস্থাগুলো বলছে, ভালো বৃষ্টি হলেও জলদি তারা খরাপীড়িত লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘব করতে পারবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com