বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হাইতিতে অপরাধীচক্রের লড়াই-এ ২০ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ১১.৫৩ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে

হাইতিতে এ সপ্তাহে অপরাধমূলক সহিংসতা আরও বেড়ে গিয়েছে। রাজধানীর কিছু অংশে গ্যাং বা অপরাধীচক্রের মধ্যেকার লড়াই-এ তারা হাজার হাজার লোককে তাদের বাড়ি থেকে তাড়া করে এবং শিশুসহ কমপক্ষে ২০ জনকে হত্যা করে।

হাইতির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে পোর্ট-অ-প্রিন্সের চারটি এলাকায় রোববার এই লড়াই শুরু হয়। ঐ ঘটনায় অন্তত এক ডজন ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং পালিয়ে যাওয়া অনেকেই প্রাথমিকভাবে স্থানীয় মেয়রের কার্যালয় প্রাঙ্গনে আশ্রয় নেয়।

৭ই জুলাই প্রেসিডেন্ট জোভেনেল মোয়েসকে হত্যা করার পরে রাষ্ট্র ক্ষমতা শূন্য অবস্থায় রয়েছে এবং এর মাঝে গ্যাংগুলি আরও শক্তিশালী হয়ে উঠছে এবং আরও অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করায় সহিংসতা এবং অপহরণ চরমভাবে বেড়ে গেছে।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ও হতাশ হাইতিবাসীরা প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। স্বল্প অর্থায়ন এবং স্বল্প কর্মী সমন্বিত পুলিশ বাহিনীকে চাংগা করে তোলার জন্য এই প্রশাসন আন্তর্জাতিক সহায়তা পাচ্ছে।

কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে রোববার থেকে একটি পরিবারের আট জন প্রাণহারায় যার মধ্যে ছয়জন শিশু রয়েছে। স্থানীয় মেয়রের কার্যালয়ের কাছে একটি পার্কে হাজার হাজার পরিবার তাদের ছেলেমেয়েদের নিয়ে তাঁবু খাটিয়ে থাকার কারণে ওই এলাকার স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

জিন রেমন্ড ডরসেলি যিনি ছোট একটি তৃণমূল পর্যায়ের সংগঠন পরিচালনা করেন, তিনি বলেন, “এদের পানি, খাদ্য, অন্যান্য সরবরাহ প্রয়োজন” । এদের একেবারে নিঃস্ব অবস্থায় চলে আসতে হয়েছিল।”

তিনি বলেন যে পাড়াটি সাধারণত শান্ত ছিল এবং তার শিশুরা ঐ পার্কে খেলতো। সেখানটা এখন এটি একটি অস্থায়ী আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতায় নিহতদের পাশাপাশি দুই ডজন মানুষ আহত হয়েছে এবং একটি গুলি বিমানবন্দরের কাছে অবস্থানরত জাতিসংঘের হিউম্যানিটেরিয়ান এয়ার সার্ভিসের একটি খালি হেলিকপ্টারে আঘাত করেছে।

সিভিল প্রোটেকশন এজেন্সি বলেছে, “আগামী দিনে এই সংঘাত আরও বাড়তে পারে, আর এর ফলে আরও লোক হতাহত এবং নতুন করে লোকজন অভিবাসন-প্রার্থী হবে।”

কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, লড়াই-এর কারণে হাইতির উত্তরাঞ্চলে যাওয়ার প্রধান সড়কগুলো বন্ধ হয়ে যেতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com