বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কোভিড-১৯ বিধিনিষেধ কঠোর করার জন্য শহরের সমস্ত স্কুল বন্ধ করে দিচ্ছে বেইজিং

  • আপডেট সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ১১.৪৮ এএম
  • ১৭১ বার পড়া হয়েছে

চীনের রাজধানী বেইজিং-এ করোনার প্রাদুর্ভাব রোধ করার উদ্দেশে কোভিড-১৯ বিধিনিষেধ আরও কঠোর করার জন্য শহরের সমস্ত স্কুল বন্ধ করে দিচ্ছে।

২ কোটি ১০ লাখ জনসংখ্যার শহরটিতে এই সপ্তাহে ইতোমধ্যে তিন দফা গণ পরীক্ষার আদেশ দেয়া হয়েছে যার তৃতীয়টি শুক্রবার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার শহরের শিক্ষা ব্যুরো সমস্ত স্কুলকে শুক্রবার থেকে ক্লাস বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং বলেছে যে, আবার কবে ক্লাস শুরু হবে তা নির্ধারণ করা হয়নি।

বৃহস্পতিবার বেইজিং ৫০টি নতুন সংক্রমণের ঘোষণা দিয়েছে যার মধ্যে দুজনের মধ্যে সংক্রমণের কোনো উপসর্গ দেখা যায়নি। সংক্রমণের সর্বশেষ ঢেউয়ে এর মোট সংখ্যা ১৫০-এ গিয়ে ঠেকেছে।

মোট সংক্রমণের ৩০ শতাংশের বেশিই ছাত্র ; ছয়টি স্কুল ও দুটি কিন্ডারগার্টেনে সংক্রমণের ক্লাস্টার খুঁজে পাওয়া গেছে।

এছাড়াও বৃহস্পতিবার বেইজিং-এর চাওয়াং জেলার দুটি হাউসিং কম্পাউন্ডের বাসিন্দাদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং কিছু কিছু ক্লিনিক ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল।

সংক্রমণের সংখ্যা কম থাকা এবং প্রাদুর্ভাবের মাত্রা এখনো নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও চীনের অনেক শহরের তুলনায় বেইজিং আরও দ্রুততর সময়ের মধ্যে বিধিনিষেধ আরোপ করেছে।

কঠোর এসব বিধিনেষেধের ফলে খাদ্য ও মৌলিক সরবরাহের ঘাটতি,অন্যান্য জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে হাসপাতালের অক্ষমতা এবং কেন্দ্রের কোয়ারেন্টাইন সাইটগুলোর বাজে অবস্থা জনসাধারণের ক্ষোভ এবং হতাশাকে বৃদ্ধি করেছে। কারো কোভিড পজিটিভ ধরা পড়লে এমনকি কেউ কোভিড পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসলেই তাকে কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে পাঠাতে হয়।

বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন দেশটির মূল ভূখণ্ড জুড়ে ১১ হাজার ২৮৫টি নতুন সংক্রমণের রিপোর্ট করেছে যাদের বেশিরভাগই উপসর্গহীন। এ নতুন সংক্রমণের বেশিরভাগই হয়েছে সাংহাইতে। সেখানে ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com