বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনকে সহায়তার জন্য আরো ৩৩ বিলিয়ন ডলার চেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন

  • আপডেট সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ১১.৪৪ এএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসকে ইউক্রেনের জন্য আরও ৩৩ বিলিয়ন ডলার অনুমোদনের আহ্বান জানিয়েছেন যাতে আগামী ৫ মাস রাশিয়ার ধ্বংসাত্মক আক্রমণের বিরুদ্ধে লড়াই করা যায়।

বাইডেন একটি টেলিভিশন ভাষণে পরিকল্পনার রূপরেখা দেবার কিছুক্ষণ আগে হোয়াইট হাউস ব্জানায়, নতুন ব্যয়ের মধ্যে ২০ বিলিয়ন ডলারের নতুন অস্ত্র এবং সামরিক সহায়তা, ৮.৫ বিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তা এবং রাশিয়ার আক্রমণে যুদ্ধ-বিধ্বস্ত দেশটির জন্য ৩ বিলিয়ন ডলারের মানবিক সহায়তা অন্তর্ভুক্ত থাকবে।

নতুন এ সহায়তার মোট পরিমাণ কংগ্রেস দ্বারা ইতোমধ্যে অনুমোদিত ১৩.৬ বিলিয়ন ডলারের দ্বিগুণেরও বেশি। কংগ্রেস দ্বারা ইতোমধ্যে অনুমোদিত সহায়তার বেশিরভাগই সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে অস্ত্র চালানে নিঃশেষ হয়ে গেছে।

বৃহস্পতিবার নেটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেনের জন্য অঙ্গীকারকৃত বা নেটোর মিত্রদের দ্বারা সরবরাহকৃত সামরিক সহায়তার পরিমাণ ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেছেন, রাশিয়ার মূল জ্বালানি শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ “একটি সময়ের ব্যাপার মাত্র।“

ইউরোপীয় দেশগুলো রুশ তেল ও গ্যাসের ওপর তাদের নির্ভরতা কমানোর বা দূর করার পদক্ষেপ নিয়েছে। তবে ইউক্রেনের কর্মকর্তাদের জানানো আহ্বানে সাড়া দেয়ার ক্ষেত্রে জ্বালানি সরবরাহের প্রতিস্থাপন এবং নিজ নিজ দেশে সম্ভাব্য অর্থনৈতিক চাপের কথা বিবেচনা করে কিছু নেতা কত দ্রুত সে পথ অবলম্বন করা যায়- সে ব্যাপারে সতর্কতা প্রকাশ করেছেন।

বুধবার গ্যাজপ্রম বলেছে যে, পোল্যান্ড এবং বুলগেরিয়া রুবেলে মূল্য পরিশোধ না করায় তাদের গ্যাস সরবরাহ স্থগিত করা হবে। গ্যাজপ্রম বলেছে, ৪টি নামহীন প্রাকৃতিক গ্যাস ক্রেতা রাশিয়াকে রুবেলে অর্থ প্রদান করেছে এবং ১০টি ইউরোপীয় কোম্পানি রুশ মুদ্রায় অর্থ প্রদানের জন্য রুবেল একাউন্ট তৈরি করেছে বলে রিপোর্ট করেছে ব্লুমবার্গ নিউজ।

 এ প্রতিবেদন তৈরিতে  কিছু তথ্য এপি, রয়টার্স ও এএফপি থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com