মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

৭ দিনের ঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ’

  • আপডেট সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১১.৫১ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ সুস্থধারার তথ্য ও বিনোদন মূলক ঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ’। বৈশাখী টিভিতে প্রচার হবে ঈদের ৭ দিন বিকাল ৫.১৫ মিনিটে। এছাড়াও ঈদের আগের দিন চাঁদ রাতে রাত ৮.৩০ মিনিটে প্রচার হবে ‘অন্যরকম ঈদ’ ম্যাগাজিনের বিশেষ পর্ব। পরিকল্পনা,পরিচালনা ও উপস্থাপনা এইচ এম বরকতুল্লাহ। বিআরবি নিবেদিত অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছে ন্যাশনাল মিডিয়া সেন্টার। একটি বিশেষ স্কিডে অংশ নিবেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, শফিক খান দিলু, হায়দার আলী ও শাহীন খান। বিশেষ সংগীত পরিবেশন করবেন নকুল কুমার বিশ্বাস। এছাড়াও রয়েছে নানা হাস্যরসে ভরা মজার মজার স্কিড।
ঈদের ৭ দিনই সমাজ সচেতনতামূলক বিভিন্ন স্কিডে অংশ নেবেন অভিনেতা শফিক খান দিলু, কাজল, জিল্লুর, আবদুল আজীজ, হান্নান শেলী, আশরাফ কবির, লিটন খন্দকার, দিপু, আকাশসহ অনেকেই।
বর্তমানে বিনোদনের নামে অপসংস্কৃতি অশ্লীলতা অনাচার ক্রমশ: গিলে খাচ্ছে আমাদের মানবিক মূল্যবোধকে। এ থেকে উত্তরণের উপায় এবং সত্য, সুন্দর মানবিক উপস্থাপনার নামই অন্যরকম ম্যাগাজিনের প্রতিপ্রাদ্য- এমনই বললেন অনুষ্ঠানের উপস্থাপক ও পরিচালনাক এইচ এম বরকতুল¬াহ। তিনি আরো বলেন, সত্য সুন্দরের কথাই বিনোদনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এ ম্যাগাজিনে। আমরা জানি, একটি শিশুর প্রথম শিক্ষা কেন্দ্র তার পরিবার। আমাদের পরিবারগুলোতে এখন নৈতিক শিক্ষার অভাবে অনেক সন্তান বড় হয়ে সমাজের অন্ধকার জগতে চলে যাচ্ছে এবং নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ও সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। পারিবারিক শিক্ষার কারণেই একজন সন্তান যেমন আলোকিত মানুষ হতে পারে আবার সেই সন্তান হতে পারে অসৎ এবং বিপথগামী। এসব সচেতনতাই তুলে ধরা হয়েছে অন্যরকম ঈদ ম্যাগাজিনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com