মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডিরেক্টরস গিল্ডের ইফতার ও গুনীজনদের সম্মাননা অনুষ্ঠান।

  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ২.৪৯ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড এ বছর ছয় গুণীজনকে সম্মাননা দিতে যাচ্ছে। এ উপলক্ষে আগামী ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার বিকেল ৪টায় ঢাকা লেডিস ক্লাব মিলনায়তনে ‘ ইফতার ও গুণীজন সম্মাননা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলুর সভাপতিত্বে ও কৌশিক শংকর দাশ ও হৃদি হকের উপস্থাপনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। উপস্থাপনায় থাকবেন কৌশিক শংকর দাশ ও হৃদি হক।এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় সব শিল্পী, নাট্যকার, নাট্য প্রযোজক, বিজ্ঞাপন এজেন্সির প্রতিনিধি ও চ্যানেল কর্তৃপক্ষ। ডিরেক্টরস গিল্ডের এ অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করছেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন।

সম্মাননা যারা পেতে যাচ্ছেন, তারা হলেন- নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন, নির্মাতা ও অভিনেতা তারিক আনাম খান, নির্মাতা ও অভিনেতা মাসুম আজিজ, নির্মাতা ও অভিনেতা জাহিদ হাসান, নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত, নির্মাতা ও চিত্রগ্রাহক নিয়াজ মাহবুব।

এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বলেন, ‘ডিরেক্টরস গিল্ডের সদস্য যারা প্রতিবছর একুশে পদক, স্বাধীনতা পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হন, তাদেরকে সম্মান জানাতে ইফতার আয়োজনের সাথে প্রতিবছর এ অনুষ্ঠান করা হয়। গিল্ড এ বছর ছয় জনকে সম্মাননা দেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com