শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাকস্থলীতে করে ইয়াবা ৩ ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৭.০০ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

ডেমরা এলাকায় অভিযান চালিয়ে পাকস্থলীতে করে ইয়াবা পরিবহনের ঘটনায় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- মোছাঃ তৈয়বা, মোছাঃ ইয়াসমিন ও গ্রেফতারকৃত অন্য একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম প্রকাশ করা হলো না। গ্রেফতারকৃত তিনজনেই কক্সবাজার জেলার বাসিন্দা।

শনিবার (২৩ এপ্রিল ২০২২) দুপুর ১:৪৫টায় ডেমরা থানার গলাকাটা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উওরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম  বলেন, তিনজন মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ডেমরা থানার গলাকাটা ব্রিজ এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কক্সাবাজার থেকে বিক্রয়ের উদ্দ্যেশ্যে ইয়াবা খেয়ে পেটের ভিতর করে ঢাকায় নিয়ে এসেছে। পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে পাকস্থলীর ভিতর থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী  জেলা কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করতো। ক্রয়কৃত ইয়াবা পলিথিন ও স্কচটেপ দিয়ে ছোট ছোট বলের মত তৈরি করে পেটের ভিতরে পাকস্থলীতে বহন করে ঢাকায় নিয়ে আসতো। এরপর মলত্যাগের মাধ্যমে অপসারণ করে ঢাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করতো।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম(সেবা) এর নির্দেশনায় এডিসি আছমা আরা জাহানের তত্ত্বাবধানে ও অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com