সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সোমালিয়ার মোগাদিশুতে রেস্তোরাঁয় বিস্ফোরণে ৬জন নিহত

  • আপডেট সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ২.৫৩ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

শুক্রবার (২২ এপ্রিল) সোমালিয়ার মোগাদিশুতে পুলিশ প্রধান ও আইনপ্রণেতাদের উপস্থিতিতে সৈকতে অবস্থিত একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন।

বিস্ফোরণে সরকারি কর্মকর্তারা অক্ষত ছিলেন। এতে ভবনের ভেতরে আগুন লাগে। এ সময় কুণ্ডলি পাকানো ধোঁয়ার ভেতরে নৈশভোজে আসা অতিথিরা নিরাপদ আশ্রয়ের জন্যে ছোটাছুটি করছিলেন।

রেস্তোরাঁয় বিস্ফোরণ ঘটে। সম্ভবত একজন আত্মঘাতী বোমা হামলাকারী হামলাটি চালায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত [কারণ সম্পর্কে] নিশ্চিত নই, বলেছেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী।

আমিন অ্যাম্বুলেন্স পরিষেবার পরিচালক আবদিকাদির আবদিরহমান সাংবাদিকদের বলেন, “বিস্ফোরণে ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব।

আমাদের বিশেষ অপারেশন ইউনিট পুলিশ প্রধান ও ধর্মভ্রষ্ট আইনপ্রণেতাদেরসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর হামলা চালায়। আব্দুল আজিজ জেলায় এই হামলার ফলে অনেকে ঘটনাস্থলে যারা মারা গেছেন এবং আহত হয়েছেন, শাহাদা সংবাদ সংস্থায় দলটি একটি বিবৃতিতে বলেছে।

বিস্ফোরণের পর বিক্ষিপ্ত গুলিবর্ষণ হয়, কাছাকাছি একটি রেস্তোরাঁয় নৈশভোজ করছিলেন এমন একজন ফারাহ দাহির বলেন।

মর্টার হামলা

নবনির্বাচিত আইনপ্রণেতাদের একটি বৈঠক চলাকালে সোমালিয়ার পার্লামেন্টকে লক্ষ্য করে মর্টার হামলার কয়েক দিন পর এই বিস্ফোরণ ঘটে।

সোমবারের ওই হামলায় কোনো আইনপ্রণেতা হতাহত হননি। হামলায় দায় স্বীকারকারী ইসলামপন্থী জঙ্গি দল আল-শাবাব এক দশকেরও বেশি সময় ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে।

হর্ন অফ আফ্রিকা নামে পরিচিত দেশটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনেকগুলো হামলার শিকার হয়েছে। এর ফলে প্রেসিডেন্ট নির্বাচন করতে দীর্ঘ বিলম্বিত নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গিরা প্রায়ই সোমালিয়ার রাজধানী এবং বাইরে বেসামরিক, সামরিক এবং সরকারি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

জিহাদিরা ২০১১ সাল পর্যন্ত মোগাদিশু নিয়ন্ত্রণে রেখেছিল। পরে তারা আফ্রিকান ইউনিয়নের বাহিনীর হাতে বিতাড়িত হয়েছিল। কিন্তু তারা এখনো গ্রামাঞ্চলে অনেক এলাকা দখল করে আছে।

[ভয়েস অফ আমেরিকার সোমালিয়া সার্ভিস এই প্রতিবেদনে সাহায্য করেছে]

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com