শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের মামলায় বিএনপিনেতা মকবুল হোসেন তিন দিনের রিমান্ডে

  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৫.৪৪ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের মামলায় গ্রেপ্তার হওয়া নিউ মার্কেট থানা বিএনপি নেতা মকবুল হোসেন সরদারকে তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ শনিবার দুপুরে রিমান্ড ও জামিনের আবেদনের শুনানির পর ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদ এ আদেশ দেন।

এর আগে গতকাল শুক্রবার ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় এক নম্বর আসামি বিএনপির নিউ মার্কেট থানার সাবেক সভাপতি মকবুল হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মকবুলের গ্রেপ্তারের বিষয় শুক্রবার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘শুক্রবার বিকেলে মকবুল হোসেনকে তাঁর ধানমণ্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ওই সংঘর্ষের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।’

সংঘর্ষ শুরুর পরদিন এনটিভি অনলাইন ‘যে কারণে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ’ শিরোনামে একটি খবর প্রকাশ করে। সেখানে ঘটনার কারণ অসুসন্ধান করতে গিয়ে যে তথ্য পাওয়া যায় তা হলো, ওয়েলকাম ও ক্যাপিটাল নামের দুটি ফাস্টফুডের দোকানের নিজেদের মধ্যে বাগ্‌বিতণ্ডার কথা। এ বাগ্‌বিতণ্ডার কারণেই মূলত সংঘর্ষের সূত্রপাত।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দোকানি এ প্রতিবেদককে বলেন, ‘ইফতারের সময় রাস্তায় টেবিল পাতাকে কেন্দ্র করে ওয়েলকাম ফাস্টফুডের কর্মচারী বাপ্পী ও ক্যাপিটালের কর্মচারী কাওসারের মধ্যে বাগ্‌বিতণ্ডার শুরু।’

এসব অভিযোগের বিষয়ে জানতে এনটিভি অনলাইনের পক্ষ থেকে ওয়েলকাম ও ক্যাপিটালের ফাস্টফুড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁদের পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ওয়েলকাম ও ক্যাপিটাল নামে যে দুটি ফাস্ট ফুড দোকানের কর্মচারীর মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত, সেই দোকান দুটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে বরাদ্দ নিয়েছিলেন মকবুল হোসেন। পরে দোকান দুটি তিনি ভাড়া দেন।

নব্বইয়ের দশকে সিটি করপোরেশন থেকে দোকান দুটি ভাড়া নেওয়ার কথা জানিয়ে নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেন গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমিও এ রকম একটা মেসেজ পেয়েছি। কিন্তু, গত চার মাস তো আমি ওই এলাকাতেই যাইনি। সেখানে ইটপাটকেল নিক্ষেপ, জখম, ভাঙচুরের প্রশ্নই আসে না।

গত সোমবার রাত ১২টায় শুরু হয় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। আড়াই ঘণ্টা সংঘর্ষের পর দিন মঙ্গলবার দিনভর নিউ মার্কেট এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে।

এ ঘটনায় গত বুধবার পর্যন্ত মার্কেট বন্ধ ছিল। এ দিন সংঘর্ষের ঘটনা না ঘটলেও দুপক্ষ ছিল মুখোমুখি। পরে বিকেলে ঢাকা কলেজ এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। অবশেষে দুপক্ষের সমঝোতায় গতকাল শুক্রবার মোটামুটি জমে ওঠে বেচাকেনা।

এনটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com