সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আবার সংঘাতে জড়াল ইসরায়েল-ফিলিস্তিন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ১.৪৯ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

গত বছরের ১১ দিনের যুদ্ধের পর আবারও বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এ খবর জানিয়েছে।ফিলিস্তিনি বিদ্রোহীরা বৃহস্পতিবার গাজা থেকে ইসরায়েলের উদ্দেশে রকেট ছোড়ে। এর জবাবে ইসরায়েল আকাশপথে হামলা চালায়।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় দেরও শহরের একটি বাগানে রকেট পড়ে। তবে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় ইসরায়েলি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাতে ফ্রান্স২৪ জানিয়েছে, ইসরায়েল এর জবাবে মধ্যরাতে গাজার মধ্যাঞ্চলে প্লেন-হামলা চালায়। পালটা পদক্ষেপে ফিলিস্তিনি বিদ্রোহীরা অন্তত চারটি রকেট ছোড়ে বলে জানা গেছে।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা গাজায় একটি সামরিক স্থাপনা এবং রকেটের ইঞ্জিন তৈরির কাঁচামালের মজুদ থাকা একটি টানেল লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজা শাসনকারী ইসলামপন্থি হামাস বলছে, তারা ইসরায়েলি উড়োজাহাজ লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য রকেট ছুড়েছে।

এদিকে, মুসলিমদের পবিত্র মাস রমজানের পাশাপাশি ইহুদিদের পাসওভার উৎসবের কারণে উত্তেজনা আরও তীব্র রূপ ধারণ করেছে।

মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ইসরায়েলে ফিলিস্তিন ও ইসরায়েলি আরবদের চারটি ভয়াবহ হামলায় ১৪ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।

এদিকে, গত ২২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় মোট ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জেরুজালেমের অবনতিশীল পরিস্থিতিতে গভীর উদ্‌বেগ প্রকাশ করে বলেছেন, উত্তেজনা ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে সবকিছু করতে উভয়পক্ষের ওপর চাপ তৈরিতে তিনি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিউইয়র্কে গুতেরেসের মুখপাত্রের বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com