শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তারেক-জোবায়দার মামলার রুল শুনানি ২৯ মে

  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৩.২২ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা মামলা প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য ২৯ মে দিন ধার্য করা হয়েছে।
আজ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্টর একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তারেক-জোবায়দার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
আজ বুধবার তারেক-জোবায়দার পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। পরে শুনানির জন্য ২৯ মে দিন ধার্য করে আদেশ দিয়েছেন আদালত।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও জোবায়দার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এর পর তারেক রহমান ও তার স্ত্রী হাইকোর্টে পৃথক রিট আবেদন করেন। সে রিটে জরুরি আইন ও এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। এই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। হাইকোর্টে জারি করা ওই রুল শুনানির জন্য গতকাল মঙ্গলবার হাইকোর্টের কার্য তালিকায় আসে।
এদিকে এই মামলা বাতিলের পৃথক আরেকটি আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে জোবায়দা রহমানের লিভ-টু-আপিল গত ১৩ এপ্রিল খারিজ করে দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের ওই আদেশের ফলে জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলাটি চলতে বাঁধা নেই বলে বাসস’কে জানান দুদক আইনজীবী মো. খুরশীদ আলম খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com