শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ০৬ জন গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৭.১৩ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ০৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম- মোঃ হিমু, মোঃ আলীম ফকির, মোঃ সাজ্জাদ হোসেন ওরফে জয় ওরফে রাসেল, মোঃ জিসান, মোঃ শরীফুল ইসলাম ও মোঃ আল আমিন। এসময় তাদের হেফাজত থেকে ০২ টি চাপাতি, ০২টি চাকু ও ০২টি লোহার রডের টুকরা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল ২০২২) দিবাগত রাত ৩:৩০টায় মোহাম্মদপুর থানার তুরাগ মেইন রোডের বেড়ীবাঁধ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ তোফাজ্জল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় ডাকাত দলের সদস্যরা মোহাম্মদপুর থানার  তুরাগ মেইন রোড বেড়ীবাঁধ বুড়িগঙ্গা সিএনজি পাম্পের দক্ষিণ পাশে রাস্তার উপর অস্ত্রশস্ত্রসহ ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, এ চক্রের সদস্যরা মোহাম্মদপুর থানা এলাকাসহ ঢাকা মহানগরীর আশপাশের এলাকায় নিয়মিত ডাকাতির কাজে জড়িত।

মোহাম্মদপুর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান  এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com