মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপতথ্যের হাত থেকে সুরক্ষা এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না সিকেডি হাসপাতালে চাঁদাদাবি যুবদল কর্মী মঈন উদ্দিনের ৪ সহযোগীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সীমিত ওভারের সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী কাল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  বিএনপির দুঃসময়ের কান্ডারি ডাক্তার লুসি খান মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া-ঘরোয়া পার্টিতে বন্দুক হামলায় দুজন নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৬.৪৩ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরে একটি ঘরোয়া পার্টিতে বন্দুক হামলায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৩ জন।গত রোববার ভোরে ইস্ট অ্যালেজেনি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের খুঁজছে পুলিশ। খবর রয়টার্স ও সিএনএনের।পুলিশ জানায়, নিহতদের দুজনের বয়সই ১৮ বছরের নিচে। আহতদের মধ্যে আট জনের শরীরে গুলি লেগেছে। আর জানালা থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে আহত হয়েছেন আরও পাঁচজন।পিটসবার্গ পুলিশের প্রধান স্কট জানান, ঘটনাস্থলে একাধিক হামলাকারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে ৯০ রাউন্ডেরও বেশি গুলি ছোড়া হয়েছিল। ঐ বাড়ির বাইরে ও ভেতরে গুলি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।সেখানে থাকা ব্যক্তিদের যে কোনো তথ্য বা ভিডিও প্রমাণ নিয়ে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন তারা। এর আগে সাউথ ক্যারোলিনায় একটি শপিং মলে বন্দুক হামলায় অন্তত ১২ জন আহত হন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com