মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কুমিল্লা দেবীদ্বারে বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতি (বাকাসস)’র কর্মবিরতি অব্যাহত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০, ৭.১১ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন
(দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি//

তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতি (বাকাসস)’র কর্মবিরতি অব্যাহত রয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের ওই কর্মবিরতি সহ বৃহত্তর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আন্দোলনরত বিভিন্ন দপ্তরের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা ওই অভিমত প্রকাশ করেন।

তারা জানান, গত ১জানুয়ারী থেকে দফায় দফায় কর্মবিরতীর ঘন্টা বাড়িয়ে ২৮ তম দিন আন্দোলন চলমান রেখেছেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে অভিমত ব্যক্ত করেন। সংগঠনের নেতারা আরো বলেন, আমরা বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং ভূমি অফিস কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা সবচেয়ে অবহেলিত। অন্যান্য দপ্তরের কর্মচারীদের ক্ষেত্রে পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ হলেও আমাদের ক্ষেত্রে তার উল্টো। আমাদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের বিষয়টি স্থবির হয়ে আছে। একই দেশে সরকারী কর্মচারীদের দু’রকম নীতি চলতে পারেনা। আমরা আমাদের অধিকার চাই। সরকারী দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রটি আমাদের। আমাদের বাদ দিয়ে সরকার তথা রাষ্ট্রের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। তাই আমরা অতিরিক্ত কোন দাবী করছিনা, অন্যান্য দপ্তরের ন্যায় আমাদের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ন্যায্য অধিকার চাই। আমাদেরও পরিবার পরিজন, স্ত্রী-সন্তান রয়েছে। আমরারা আমাদের ন্যায্য দাবী দ্রæত বাস্তবায়ন করে ঘরে ফেরার সুযোগ পেতে প্রাণপ্রিয় জননেত্রী বঙ্গবন্ধু কণ্যা  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

উক্ত কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা ভূমি অফিসের উচ্চমান সহকারী মোঃ জয়দল হোসেন ভূঁইয়া, সার্টিফিকেট পেশকার মোঃ জাহেদুল ইসলাম, সায়রাত সহকারী রাহেলা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মোঃ জালাল উদ্দিন, অফিস সহকারী মোঃ মফিজুল ইসলাম, অফিস সহকারী মোঃ আতিকুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com