বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের দিল্লির জহাঙ্গিরপুরীর সংঘর্ষের ঘটনায় ১৪ জন গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৮.১৭ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

দিল্লির জহাঙ্গিরপুরীর সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় জহাঙ্গিরপুরী। অভিযোগ, মিছিলকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত।

দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ইট, পাথর ছোড়ার পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সংঘর্ষের ঘটনার খবর পেয়েই পুলিশ জহাঙ্গীরপুরীতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। সংঘর্ষে আহত হন ন’জন। তাঁদের মধ্যে আট জন পুলিশকর্মী এবং এক জন সাধারণ নাগরিক।

সংঘর্ষের সময় গুলি চালানোর অভিযোগ ওঠে। তাতে আহত হয়েছেন সাব-ইনস্পেক্টর মেধা লাল মীনা। তাঁর হাতে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। আহত পুলিশ আধিকারিক বলেন, “দুই গোষ্ঠীর প্রায় এক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। দু’দিক থেকেই পাথরবৃষ্টি হচ্ছিল।” ওই ভিড়ের মধ্যে থেকেই গুলি চলে বলে দাবি পুলিশ আধিকারিকের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com