বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা কিভে, বরিসের উপরে রুশ নিষেধাজ্ঞা

  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৮.০১ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

দু’সপ্তাহ একেবারে শান্ত হয়ে গিয়েছিল কিভ । আশপাশের যে অঞ্চলগুলোতে রুশ সেনাবাহিনী দখল নিয়েছিল, ক্রমে তারাও সেখান থেকে পিছু হটেছিল। সকলে বলছিল, গোটা ইউক্রেনের আশা ছেড়ে পূর্ব দিকের উপরে নজর দিচ্ছে রাশিয়া। কিন্তু দু’দিন আগে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রে রুশ যুদ্ধজাহাজ মস্কভা ধ্বংস হওয়ার পর থেকে ফের অশান্ত কিভ। কিভ-নেতৃত্বকে সরাসরি হুমকি ছুড়ে দিয়ে ইউক্রেনের রাজধানীতে আজ একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাল মস্কো।

মস্কভা ধ্বংস করেছিল ইউক্রেন নেপচুন ক্ষেপণাস্ত্র। প্রথমেই কিভের কাছে ওই ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় পাল্টা রকেট ছোড়ে রাশিয়া। গত কালের সেই ঘটনার পরে শুক্রবার রাতভর হামলা চলেছে কিভে। রাজধানীর মেয়র ভিটালি ক্লিৎসকো জানিয়েছেন, কিভের উপকণ্ঠে ডারনিৎস্কিতে একাধিক বিস্ফোরণ ঘটেছে। উদ্ধারকারী দল ও স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে সেখানে। হতাহতের খবর এখনও জানা নেই। তবে পরপর হামলায় ফের আতঙ্ক গ্রাস করছে কিভকে। অ্যানা বুডকো নামে এক স্থানীয় বাসিন্দা সংবাদমাধ্যমকে বলেন, শব্দ শুনলেই ভয় লাগে। গাড়ির দরজা বন্ধ করলেও আওয়াজে কেঁপে উঠি। সবসময় যেন একটা ভয় ঘিরে রেখেছে। প্রতিনিয়ত সেই আতঙ্ক জয় করার চেষ্টা করছি। বোঝাতে পারব না ঠিক । আজ দিনের শুরুতে কিভেও ক্ষেপণাস্ত্র হানা চলেছে। ক্লিৎসকো জানিয়েছেন, এক জনের মৃত্যুর খবর মিলেছে। অনেকে আহত। মেয়র বলেন, ‘‘ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু শত্রুরা নির্মম, নির্দয়।

মস্কভা ধ্বংসের পর থেকেই আরও বিধ্বংসী হয়ে উঠেছে রাশিয়া। তাদের বক্তব্য, ইউক্রেনের এই দুঃসাহস ও শক্তির পিছনে রয়েছে পশ্চিমের দেশগুলির মদত। গত কাল রাশিয়ার সরকারি টিভি চ্যানেলে বলা হয়েছে, সরাসরি না-হলেও নেটোর বিরুদ্ধেই লড়াই চলছে, একে তৃতীয় বিশ্বযুদ্ধ’ও বলা যায়। আজ ফের ক্রেমলিনের হুঁশিয়ারি, পশ্চিমের দেশগুলো যদি ইউক্রেনকে এ ভাবে অস্ত্র সরবরাহ করতে থাকে, তার পরিণতি হবে ‘অকল্পনীয়’। একটি কূটনৈতিক বিবৃতিতে মস্কো বলেছে, আমেরিকা ও নেটো অত্যন্ত শক্তিশালী অস্ত্র কিভের হাতে তুলে দিচ্ছে। এতে শুধুমাত্র আগুনে ঘি ফেলা হচ্ছে। এর পরিণতি এমন হবে, যা কেউ অনুমান পর্যন্ত করতে পারছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com