মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় কমপক্ষে ১৪ জন আহত

  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৫.৫৩ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার একটি ব্যস্ত শপিং মলে বন্দুক হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার এই ঘটনাটি ঘটে।

কলম্বিয়া পুলিশ প্রধান ডব্লিউ এইচ বলেন, হামলাকারীরা শনিবার শপিং মলে গুলি চালায়। আহতদের বয়স ১৫ থেকে ৭৩ বছর। গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর আল জাজিরা ও রয়টার্সের।

পুলিশ উইলিয়াম হলব্রুক বলেছেন, কলম্বিয়ানা সেন্টার মলে গুলির ঘটনাটি গতানুগতিক কোনও সহিংসতার ঘটনা বলে বিশ্বাস করা হচ্ছে না। আগে থেকেই একে অপরকে চেনেন এমন একদল সশস্ত্র ব্যক্তির মধ্যে ‘এক ধরনের সংঘর্ষ’ হয়েছে।

তদন্তকারীরা প্রাথমিকভাবে বলছেন, তিনজন সন্দেহভাজন ওই শপিং মলের ভেতরে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছিলেন। তবে কতজন সন্দেহভাজন গুলি ছুড়েছে, তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। এখন পর্যন্ত একটি অস্ত্র উদ্ধাররের কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com