মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আল-আকসা মসজিদে পুলিশের সঙ্গে সংঘর্ষ প্যালেস্তিনীয়দের, আহত ৫৯

  • আপডেট সময় শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৯.৩৮ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

 ইজরায়েলি এই ঘটনা প্রসঙ্গে এক বিবৃতি জারি করে জানিয়েছে, আল-আকসা মসজিদকে অপবিত্র করতে মুখোশধারী বেশ কিছু ব্যক্তি পুলিশকে লক্ষ্যে করে পাথর বোমা ছোড়ে। তবে পুলিশ মসজিদে ঢুকে হামলা চালিয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো। কেন না পুলিশ মসজিদের ভিতরে ঢোকেনি।

ইজরায়েলি পুলিশ এবং প্যালেস্তিনীয়দের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল জেরুসালেম। শুক্রবার রাজধানীর আল-আকসা মসজিদে প্রার্থনার জন্য হাজির হয়ে ছিলেন হাজার হাজার পুণ্যার্থী। সেই সময় প্যালেস্তিনীয়দের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে পাথর, বোমা ছোড়া হয় বলে অভিযোগ।

পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছতেই রণক্ষেত্রের চেহারা নেয় আল-আকসা মসজিদ এবং সংলগ্ন এলাকা। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। লাঠিচার্জও করে।

ইজরায়েলি পুলিশ সূত্রে জানানো হয়েছে, স্থানীয় সময় ভোর চারটে নাগাদ মসজিদ এলাকায় প্যালেস্তানিয়ান লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এবং হামাস জঙ্গিগোষ্ঠীর পতাকা নিয়ে মার্চ করছিলেন বেশ কিছু যুবক। খবর পেয়ে সেই যুবকদের গ্রেফতার করতেই মসজিদ এলাকায় পৌঁছয় পুলিশ। কিন্তু সেই সময় মসজিদে প্রার্থনা চলছিল। ফলে প্রার্থনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল পুলিশের দলটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com