করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা শনাক্ত ৫০ কোটি ৩০ লাখ ২৭ হাজার ২২৪জন। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৬২ লাখ ১৭ হাজার ৮৭২জনে।
শুক্রবার (১৫ এপ্রিল) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ২২ লাখ ৫২ হাজার ৯৬৫জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১৪ হাজার ৯০২জন।
অপরদিকে ভারতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২১ হাজার ৭৭২ জন। আর শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ কোটি ৩০ লাখ ৩৯ হাজার ৯৯ জনে।