মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আমতলীতে কলেজ ছাত্রী ধর্ষণ হত্যা মামলার ঘাতক প্রেমিকের ফাঁসি ও আইনজীবির যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০, ৬.৫৭ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

 

মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে ফারিয়া ইসলাম মালা নামের এক কলেজ ছাত্রীকে ধর্ষণ শেষে জবাই করে হত্যার পর সাত টুকরা করার দায়ে প্রেমিক আলমগীর হোসেন পলাশের ফাঁসির আদেশ দিয়েছেন বরগুনা জেলা নারী ও শিশু আদালত। একই সাথে অপর আসামী ভাগ্নী জামাই আইজীবি মঈনুল আহসান বিপ্লবকে যাবজ্জীবন কারাদন্ড ও তার সহকারী (মহরার) রিয়াজকে সাত বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। বেকসুর খালাস দেয়া হয়েছে মামলার অপর আসামী আইজীবি মঈনুল আহসান বিপ্লবের স্ত্রী ইমা রহমানকে।
রবিবার দুপুরে (২৬ জানুয়ারি) বরগুনার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাফিজুর রহমান এ আদেশ দেন।
এছাড়া একই আদেশে বিচারক মোঃ হাফিজুর রহমান মৃতদেহ লুকানো চেষ্টার অপরাধে আসামি প্রেমিক পলাশ আইজীব বিপ্লবকে সাত বছরের কারাদন্ড প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ অক্টোবর বরগুনার আমতলী উপজেলা হাসপাতাল সংলগ্ন আইনজীবী বিপ্লবের বাসায় কলেজ ছাত্রী মালাকে প্রেমিক মামাতো ভগ্নিপতি পটুয়াখালী সুবিদখালী উপজেলার ভয়াং এলাকার লতিফ খানের পুত্র আলমগীর হোসেন পলাশ ও পলাশের ভাগ্নি জামাই বরগুনার আমতলী পৌরসভার বাসিন্দা আইনজীবী মইনুল আহসান বিপ্লব তার সহযোগী মহরার রিয়াজ জবাই করে হত্যা করে। পরে আসামীরা মৃতদেহ লুকানোর জন্য মৃতদেহটিকে সাত টুকরো করে পানিতে ধুয়ে দেহ থেকে রক্ত দূর করে দু’টি ড্রামে ভরে রাখে।
খবর পেয়ে পুলিশ আইনজীবী মাঈনুল আহসান বিপ্লবের বাসায় অভিযান চালিয়ে নিহত কলেজ ছাত্রী মালার ড্রাম ভর্তি সাত টুকরা মৃতদেহ উদ্ধার করে প্রেমিক পলাশকে পুলিশ তার বাসা থেকে গ্রেফতার করে। ওই দিন রাতে আইনজীবি মাইনুল আহসান বিপ্লব, প্রেমিক পলাশ ও অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামি করে আমতলী থানা পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে।
এ বিষয়ে বরগুনার নারী ও শিশু আদালতের পিপি এ্যাড. মোঃ মোস্তাাফিজুর রহমান বাবুল বলেন, “মালা হত্যা মামলায় আসামি প্রেমিক পলাশকে ধর্ষণ, হত্যা ও মৃতদেহ লুকানোর দায়ে ফাঁসির আদেশের পাশাপাশি সাত বছরের কারাদন্ড প্রদান করেন। আইনজীবী মঈনুল আহসান বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণ ও মৃতদেহ লুকানোর দায়ে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি সাত বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত। অপর আসামী আইনজীবী মঈনুল আহসান বিপ্লবের সহকারি (মহরার) রিয়াজের বিরুদ্ধে মৃতদেহ লুকানোর দায়ে সাত বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
অন্যদিকে এ মামলার আসামি আইনজীবী মঈনুল আহসান বিপ্লবের স্ত্রী ইমা রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত না হওয়া তাকে বেকসুর খালাস প্রদান করেন।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী হুমায়ুন কবীর বলেন, আমরা এ আদালতে ন্যায় বিচার পাইনি। তাই আমরা উচ্চ আদালতে যাবো।

চাঞ্চল্যকর কলেজ ছাত্রী মালা হত্যার রায়ে আমতলীর সাধারণ জনগন আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com