বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৫.৫৯ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

রাশিয়া বুধবার জানিয়েছে, তারা মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেন প্রশ্নে ওয়াশিংটনের শাস্তিমূলক পদক্ষেপের পাল্টা জবাব দিতে মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করলো। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও তারা জানায়। খবর এএফপি’র।
মস্কোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত থাকায়, নিকট ভবিষ্যতে মস্কোরও ওয়াশিংটনের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে।’
পৃথক এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা কানাডা সিনেটের ৮৭ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অটোয়ার অদূরদর্শী নীতিমালার কারণে তাদের বিরুদ্ধে শিগগিরই আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি পশ্চিমাপন্থীরা ইউক্রেনে সৈন্য পাঠানোর পর পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। এসবের মধ্যে রয়েছে সুইফট বার্তা পদ্ধতি থেকে রাশিয়ার বিভিন্ন ব্যাংককে বাহিরে রাখা, কয়লা নিষেধাজ্ঞা ও বিনিয়োগের ওপর নতুন নিষেধাজ্ঞা।
সমন্বিত পদক্ষেপের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলো গুপ্তচর বৃত্তির সন্দেহে রাশিয়ার অনেক কূটনীতিককে বহিস্কারও করে।
বুধবার রাশিয়া জানায়, তারা পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কোতে ইইউ দেশের দূতাবাস থেকে চেকের এক সিনিয়র কূটনীতিককে বহিস্কার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com