বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনে নিযুক্ত রাশিয়ার নতুন সামরিক কমান্ডার আলেকজান্ডার দভরনিকভ

  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ১২.২০ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

ইউক্রেন দখলের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর, রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের হামলা অব্যহত রাখতে জন্য একজন নতুন কমান্ডার নিয়োগ করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে, রাশিয়ার ঐ সামরিক কমান্ডারের বিরুদ্ধে সিরিয়া ও অন্যান্য যুদ্ধাঞ্চলে বেসামরিক লোকজনের উপর নির্মমতা চালানোর ইতিহাস রয়েছে।

ইউক্রেনে নিযুক্ত রাশিয়ার ঐ নতুন সামরিক কমান্ডার হলেন ৬০ বছর বয়সী জেনারেল, আলেকজান্ডার দভরনিকভ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রবিবার তাকে শনাক্ত করতে সক্ষম হয়। জেনারেল দভরনিকভ,রাশিয়ার অন্যতম দক্ষ সামরিক কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের হেরে যেতে থাকা সেনা বাহিনীকে পরাজয় থেকে রক্ষা করতে এবং সিরিয়ায় রুশ বাহিনীকে নেতৃত্ব দিতে, ২০১৫ সালে জেনারেল দভরনিকভকে সেখানে নিয়োগ দেয়া হয়েছিলো। সিরিয়ায় তার ভূমিকার জন্য তাকে ‘হিরো অফ দ্য রাশিয়ান ফেডারেশন’ হিসেবে আখ্যায়িত করা হয়। বর্তমানে তিনি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডারের দায়িত্বে রয়েছেন। তবে, সিরিয়ায়, তার নেতৃত্বে থাকা রুশ বাহিনীর বিরুদ্ধে, বিদ্রোহীদের হাত থেকে আল-আসাদের ক্ষমতা রক্ষায়, বেসামরিক এলাকা ও হাসপাতালে বোমাবর্ষণের অভিযোগ রয়েছে।

ব্রিটেন ভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর প্রধান, রামি আব্দুলরহমানের বরাত দিয়ে, দ্য নিউ ইয়র্ক টাইমস বলেছে, “সিরিয়ায় বেসামরিক মানুষ হত্যাকাণ্ডের জন্য শুধু বাশার আল-আসাদ একা দায়ী নন– রাশিয়ার ঐ জেনারেলও দায়ী। সামরিক অভিযানের কমান্ডার হিসেবে, তিনি সিরিয়ায় বেসামরিক মানুষ হত্যার আদেশদাতা হিসেবে দায়ী।”

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, জেক সুলিভান, সিএনএন এর “স্টেট অফ দ্য ইউনিয়ন” অনুষ্ঠানে বলেন যে, ইউক্রেনে জেনারেল দভরনিকভ এর কাছ থেকে “আমরা একই ধরণের আরও কর্মকাণ্ড আশা করতে পারি”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com