বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েই সরকারি কর্মচারীদের বেতন বাড়ালেন শাহবাজ

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ১২.৪৪ এএম
  • ১৮০ বার পড়া হয়েছে

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে (জাতীয় পরিষদ) দেওয়া প্রথম ভাষণে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন বাড়িয়ে ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন শাহবাজ শরিফ। এর আগে এটি ১৫ হাজার রুপি ছিল।সোমবার পার্লামেন্টে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। ১ এপ্রিল থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলেও জানান তিনি। খবর দ্য ডন ও জিও টিভির।এর আগে অনাস্থা প্রস্তাবে ইমরান খান ক্ষমতা হারানোর দুদিন পর সোমবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের সভাপতি শাহবাজ শরিফ দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।শাহবাজ শরিফ ইমরান সরকার বিরোধী জোট থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। যদিও তাঁর নির্বাচনের সময় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগের ঘোষণা দিয়ে পার্লামেন্ট ওয়াক আউট করেন। শাহবাজ পার্লামেন্টে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন পিটিআইয়ের শাহ মাহমুদ কুরেশি। কিন্তু তাঁর দল ওয়াক আউট করায় তিনি কোনো ভোট পাননি।  শাহবাজ তাঁর বক্তব্যে বলেন, পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হলেন।  শাহবাজ তাঁর ভাষণে সর্বনিম্ন বেতন বাড়ানোর পাশাপাশি গমের মূল্য কমানো, তরুণদেরকে ল্যাপটপ প্রদান ও গরিবদের আর্থিক সহায়তারও ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com