বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মেক্সিকো সীমান্তে ইউক্রেনীয় শরণার্থীদের ঢল

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ১২.৩৫ এএম
  • ৬৮২ বার পড়া হয়েছে

তিজুয়ানা — যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে রাশিয়ার আক্রমণ থেকে পালিয়ে আসা ইউক্রেনীয় শরণার্থীদের ঢল নামলে তাদের ব্যাপক হারে আশ্রয় দিচ্ছে যুক্তরাষ্ট্র।

তিজুয়ানা শহরের কর্মকর্তাদের মতে, বৃহস্পতিবার মেক্সিকান সীমান্ত শহরের একটি সরকারি বিনোদন কেন্দ্রে প্রায় ১ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়া হয়েছে। মাত্র দু’দিন আগেও যেখানে শিশুরা ফুটবল খেলত, তা এখন একটি ছাউনি দিয়ে ঢাকা নীচে সারিবদ্ধ বিছানা, চেয়ার এবং লোকে পরিপূর্ণ।

তিজুয়ানা হঠাৎ করেই আশ্রয়প্রার্থী ইউক্রেনীয়দের জন্য একটি চূড়ান্ত গন্তব্যে পরিণত হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রে আতিথেয়তা দেওয়ার জন্য প্রস্তুত তাদের বন্ধু এবং পরিবার। তাদের বিশ্বাস যুক্তরাষ্ট্র ইউরোপের চেয়ে আরও উপযুক্ত আশ্রয়স্থল হবে।

ভ্লাদ ফেডোরিশিন নামে একজন স্বেচ্ছাসেবক যিনি অপেক্ষমান শরণার্থীদের তালিকা সম্পর্কে জানেন, বৃহস্পতিবার বলেন, প্রতিদিন নতুন প্রায় ৮০০ জন ইউক্রেনীয় টিজুয়ানাতে আসছে, এবং যুক্তরাষ্ট্র গত ২৪ ঘন্টায় ৬২০জন ইউক্রেনীয়র আশ্রয় প্রক্রিয়া সম্পন্ন করেছে। স্বেচ্ছাসেবকরা বলছেন, এর আগে যুক্তরাষ্ট্র প্রতিদিন কয়েকশ করে ইউক্রেনীয়কে আশ্রয় দিত।

যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বলছে, তারা কেবলমাত্র মানবিক সমস্যা মোকাবেলায়, সান দিয়েগোতে তাদের কার্যক্রম সম্প্রসারিত করেছে।

স্বামী এবং তিন সন্তান নিয়ে মোল্দোভা, রোমানিয়া, অস্ট্রিয়া এবং মেক্সিকো হয়ে শেষ পর্যন্ত সান দিয়েগোতে পৌঁছান তাতিয়ানা বোন্ডারেঙ্কো। তিনি বলেন, এখানে পৌঁছাতে পেরে “আমরা খুবই ভাগ্যবান, এবং নিজেকে ধন্য মনে করছি।” তার শেষ গন্তব্য ছিল স্যাক্রামেন্টো, ক্যালিফোর্নিয়া, যেখানে তার মা থাকেন। তাতিয়ানা বলছেন, ১৫ বছর ধরে তিনি তার মাকে দেখেননি।

মেক্সিকো সিটি বা কানকুনে পর্যটক হিসাবে মেক্সিকোতে প্রবেশকারী পরিশ্রান্ত যাত্রীদের তিজুয়ানা বিমানবন্দরের একটি অস্থায়ী লাউঞ্জে যেতে বলা হচ্ছে। কালো মার্কারে সেখানে লেখা আছে, “কেবলমাত্র ইউক্রেনীয় উদ্বাস্তুদের জন্য।” এটিই যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য নিবন্ধন করার একমাত্র জায়গা।

বাইডেন প্রশাসন বলছে, তারা ১ লক্ষ ইউক্রেনীয়কে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেবে। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মেক্সিকোই একমাত্র পথ, যে পথে শরণার্থীদের বড় একটা অংশ আশ্রয়ের জন্য অপেক্ষা করছে। কারন, ইউরোপে আমেরিকান কনস্যুলেটগুলোতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা প্রায় দুর্লভ, এবং সেখান থেকে শরণার্থীদের পুনর্বাসনে বেশ সময় লাগে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com