বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ অভিযানের বিষয়ে সতর্ক করলেন জেলেন্সকি

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ১২.২৩ এএম
  • ৫৮৭ বার পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সতর্ক করে বলেছেন যে, রুশ সৈন্যরা ইউক্রেনের পূর্বাঞ্চলে “আরও ব্যাপক আকারে অভিযান পরিচালনা করবে”। একই সাথে তিনি এও বলেন যে, তার বাহিনী প্রস্তুত থাকবে এবং “জবাব দিবে”।

রবিবার ভিডিওর মাধ্যমে সান্ধ্যকালীন বক্তব্য প্রদানের সময়ে জেলেন্সকি বলেন যে, ছয় সপ্তাহ ধরে চলতে থাকা যুদ্ধটির অন্য যে কোন সময়ের মতই সামনের দিনগুলো সংকটপূর্ণ।

সিবিএস এর “সিক্সটি মিনিটস” অনুষ্ঠানটির রবিবার সন্ধ্যার পর্বটিতে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেন্সকি বলেন যে, ইউক্রেনের টিকে থাকা যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বৃদ্ধির উপর নির্ভর করছে। একই সাথে তিনি জানান যে, ইউক্রেনের যা যা দরকার সেটির একটি তালিকা তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে দিয়েছেন।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার উপর আরও এক দফা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করতে সোমবার বৈঠক করছেন।

অপরদিকে, মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামের। ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে আক্রমণটি আরম্ভ করার পর থেকে এটিই প্রথম কোন ইউরোপীয় নেতার রাশিয়া সফর।

বাইডেনও সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভার্চুয়াল বৈঠক করছেন। একদিকে যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানী খাত সহ অন্যান্য বিষয়ে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে চাপ সৃষ্টির চেষ্টা করছে, তখন অপরদিকে ভারত একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে। দেশটি রাশিয়ার তেল ও গ্যাস ক্রয় করা অব্যাহত রেখেছে এবং একই সাথে জাতিসংঘ মানবাধিকার পরিষদে রাশিয়ার পদমর্যাদা স্থগিত করার বিষয়ে ভোট প্রদান থেকেও বিরত থেকেছে।

হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি রবিবার এক বিবৃতিতে বলেন যে, বাইডেন বৈঠকটিতে “ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নিষ্ঠুর যুদ্ধটির পরিণতি এবং বৈশ্বিক খাদ্য সরবরাহ ও পণ্য বাজারে সেটির অস্থিতিশীলতা সৃষ্টিকারী প্রভাব নিরসনের বিষয়ে” আলাপ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com