বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পারস্য উপসাগরের তেল চোরাচালানে জড়িত বিদেশী জাহাজ আটক করেছে ইরান

  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৯.৪৯ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

ইরানের বিপ্লবী গার্ড পারস্য উপসাগরে জ্বালানি তেল চোরাচালানের সঙ্গে জড়িত ১১ ক্রু’সহ একটি বিদেশী জাহাজ আটক করেছে। শনিবার এক সিনিয়র বিচারিক কর্মকর্তা গহরমানি এ কথা জানান।
দক্ষিণ হরমোজান প্রদেশের বিচার প্রধান মোজতবা গহরমানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘নৌবাহিনী জ্বালানি তেল বহনকারী একটি বিদেশী জাহাজ পারস্য উপসাগরের জলসীমায় আটক করেছে।
জাহাজটির ২ লাখ ২০ হাজার লিটার তেল জব্দ এবং ১১ বিদেশী ক্রুকে তদন্তের জন্য আটক করা হয়েছে। গহরমানি কখন আটক করা হয়েছে এবং জাহাজ ও নাবিক কোন দেশের তা স্পস্ট করে জানাননি।
ইরানের গার্ড বাহিনী চোরাই ২০ হাজার লিটার বহনকারী একটি ইরানী জাহাজও আটক করেছে। এই জাহাজ বিদেশী জাহাজে তেল সরবরাহ করে। এই জাহাজের ৩ জন ক্রুকেও আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com