বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ২কন্যার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৪.২১ এএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

বুচা শহরে রুশ সেনারা যুদ্ধাপরাধ করেছে ইউক্রেন । এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ নিষেধাজ্ঞার আওতায় আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই কন্যা। বুধবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। পুতিনের দুই কন্যা ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় এসেছে রাশিয়ার শীর্ষ সরকারি ও বেসরকারি ব্যাংক। ফরাসি বার্তা সংস্থা এএফপি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।বুধবারের নিষেধাজ্ঞায় রয়েছেন পুতিনের দুই প্রাপ্ত বয়স্ক কন্যা মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভা। রুশ প্রেসিডেন্টের সাবেক স্ত্রী লিউডমিলা শেকরেবনেভার গর্ভজাত সন্তান তাঁরা। নতুন নিষেধাজ্ঞায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী ও কন্যা এবং রুশ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও রয়েছেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং বর্তমান প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এর আওতায় এসেছে।এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, এসব ব্যক্তিবর্গ রুশ জনগণের অর্থে নিজেদে বিত্তশালী করেছেন। এদের কেউ কেউ ইউক্রেনে পুতিনের যুদ্ধে প্রয়োজনীয় সমর্থন প্রদান করেছেন। পুতিনের দুই কন্যার কথা ইঙ্গিত করে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা বিশ্বাস করি পুতিনের অনেক সম্পদ পরিবারের সদস্যদের নামের আড়ালে গোপন রাখা হয়েছে। এই কারণে আমরা তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com