মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কাচঁপুরে সড়ক দুর্ঘটনায় দেবীদ্বারের স্বামী-স্ত্রী নিহত

  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ৬.৪২ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক কাচঁপুর কাইনচন এলকায় গতকাল শুক্রবার রাত ১২:৩০ মিনিটের সময় সড়ক দুর্ঘটনা ঘটে। রুপগন্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান স্থানীয় লোকজন খবর দিলে তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে হাজির হন। ওই ঘটনায় কুমিল্লা দেবীদ্বার পৌর চাপানগর এলাকার বিশিষ্ট গুনীজন হরিবল সাধুর বড় ছেলে বিশিষ্ট শিল্পপতি দ্রুব কান্ত সাহা(৬০) ও তার স্ত্রী অজান্তা সাহা (৪২) নিজ মালিকানাধীন প্রাইভেটকার করে একটি অনুষ্ঠান শেষ করে কাচঁপুর কাইনচন এলাকায় আসলে পেছন থেকে মালবাহী কভার ভ্যান ধাক্কা  মেরে চলে যায়।কভার ভ্যান ধাক্কা মারলে প্রাইভেটকার ঢাকা মেট্রো(ম)০- ৯২৫ উল্টে খাদে পরে গেলে  ঘটনাস্থলে স্বামী- স্ত্রী উভয়ে মারা যায়।আহত হন নিহতের মেয়ে বর্নালী  সাহা(২২)।পরে বর্নালী  সাহা কে উদ্ধার করে স্থানী একটি হাসপাতালে নিয়ে  যান এবং তিনি সুস্থ আছেন বলে পারিবারিক সত্রে জানা যায়।

নিহত দ্রুব কান্ত সাহা  পিতা হরীবল সাধুর নিজ মালিকানাধীন  পাচধোবা নরসিংদী সানফ্লাওয়ার টেক্সটাইল মিসল’র দেখাশোনা করতেন।এছাড়াও দ্রুব কান্ত সাহা কুমিল্লা দেবীদ্বার চাপানগরের সাব্বর্জনীন শ্রীকৃষ্ণচৈতন্য আশ্রমের সভাপতি ছিলেন।
তিনি ৩ মেয়ে ১ ছেলে রেখে যান। দুর্ঘটনার কবল থেকে বেচেঁ যাওয়া বর্নালী অস্ট্রেলিয়া লিখা-পড়া করেন।দেশের বাড়িতে এসে বাবা-মায়ের সাথে অনুষ্ঠান শেষে ঢাকা বসুন্ধরা (বল্ক-বি) রোড নং -১২ হাউজ নং-১১২ তে ফিরার পথে  ওই দুর্ঘটনায় উভয় প্রান হারান। নিহত দ্রুব কান্ত সাহা ৬ ভাই ১ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
রুপগন্জ থানার ওসি মাহমুদুল হাসান কে মোটো ফোনে জানতে চাইলে তিনি বলেন হাইওয়ে পুলিশ আইনে ওই ঘটনায় মামলা প্রকিয়াধীন আছে। নিহতের ভাই দুলাল সাহা বলেন বরিবারে তার নিজ গ্রামের বাড়ি দেবীদ্বার  পৌর চাপানগর এনে চিতার আগুনে দিয়ে  চির বিদায় করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com