বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উত্তর কোরিয়া আক্রান্ত হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে : পিয়ংইয়ং

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৫.০৬ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

পিয়ংইয়ং যুদ্ধ চায় না, তবে দক্ষিণ কোরিয়া যদি হামলা চালায়, তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং ।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ক্ষমতাসীন দল ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ইয়ো জং আরও বলেছেন, উত্তর কোরিয়ার ওপর হামলা নিয়ে আলোচনা করতে গিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য ‘খুব বড় ভুল’ ছিল। শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুহ ওক বলেছিলেন, তার দেশের সামরিক বাহিনীর বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র আছে, সেগুলোর পাল্লা, নির্ভুলতা ও শক্তি এত অসাধারণ যে তা ‘দ্রুততম সময়ে ও নির্ভুলভাবে উত্তর কোরিয়ার যে কোনো লক্ষ্যে আঘাত হানতে সক্ষম’। তবে ইয়ো জং সম্ভবত আগামী মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া রক্ষণশীল ইয়ুন সক ইয়লকে লক্ষ্য করে হুঁশিয়ারিটি দিয়েছেন বলে ধারণা বিশ্লেষকদের, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  ইয়ো জং তার বিবৃতিতে বলেছেন, ‘পিয়ংইয়ং যুদ্ধের বিরোধী। যুদ্ধ কোরীয় উপদ্বীপকে ধ্বংসস্তূপে পরিণত করবে। পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়াকে ‘প্রধান শত্রু’ হিসেবে বিবেচনা করে না বলেও মন্তব্য করেছেন কিম জং উনের বোন। কিন্তু দক্ষিণ কোরিয়া যদি কোনো কারণে আগ বাড়িয়ে হামলার মতো কোনো সামরিক পদক্ষেপের পথ বেছে নেয়, যেমনটা (সুহ ওক) বলেছেন, সেটা ভুল বিবেচনা থেকে হোক বা না হোক, পরিস্থিতি বদলে যাবে।তেমন ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াই উত্তরের হামলার লক্ষ্যস্থলে পরিণত হবে, বলেছেন ইয়ো জং। তিনি সিউলকে সতর্ক করে বলেছেন, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী যদি উত্তরের সীমানা লংঘন করে তাহলে তাদেরকে ‘অকল্পনীয় ভয়াবহ বিপর্যয়ের’ মুখোমুখি হতে হবে; উত্তরের পারমাণবিক বাহিনীকে তখন অনিবার্যভাবেই তাদের দায়িত্ব পালন করতে হবে। পারমাণবিক অস্ত্রধর একটি রাষ্ট্রে আগ বাড়িয়ে হামলা চালানোর দিবাস্বপ্ন বাদ দিলেই দক্ষিণ কোরিয়া এ দুর্ভাগ্য এড়াতে পারবে বলেন তিনি।চলতি বছর উত্তর কোরিয়া শক্তিশালী সব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-উৎক্ষেপণ চালানোর পর দুই কোরিয়ার সামরিক সক্ষমতা প্রদর্শনের মাত্রা বেড়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com