বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়ান সৈন্যরা চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছেড়েছে : ইউক্রেন

  • আপডেট সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৩.৫৭ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

কিয়েভের কর্মকর্তারা বৃহস্পতিবার বলেছেন, কয়েক সপ্তাহ দখলের পর মঙ্গলবার রাশিয়ান সৈন্যরা চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছেড়েছে।
চেরনোবিলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এলাকার দায়িত্বরত ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থা এক ফেসবুক পোস্টে জানিয়েছে, “চেরনোবিল পারমাণবিক বিদ্যুত কেন্দ্র এলাকায় আর কোন বহিরাগত নেই।
আগের দিন রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনারগোএটম বলেছে, রাশিয়ান সৈন্যরা স্টেশন এবং পারমাণবিক দূষণ এলাকা ছেড়ে যেতে শুরু করেছে। গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে তারা এই এলাকা দখল করে রেখেছিল।
এনারগোএটম এক টেলিগ্রামে জানায়, “আজ সকালে আক্রমনকারীরা পারমাণবিক বিদ্যুত কেন্দ্র এলাকা ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
এতে বলা হয়, রাশিয়ান সৈন্যরা “দুটি কলামে বেলারুশের সাথে ইউক্রেনীয় সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে” এবং “স্বল্প সংখ্যক” রাশিয়ান সৈন্য স্টেশনে রয়েছে।
“এমনকি স্লাভ্যুটিচ শহরটি দখলকারী রাশিয়ান সৈন্য দলটি বেলারুশের দিকে অগ্রসর হচ্ছে।” এই শহরটিতে চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা বসবাস করতো।
রাশিয়ান সেনাদের দখলের পর চেরনোবিল থেকে তেজষ্ক্রির বিকিরণ ছড়িয়ে পড়ার আতঙ্ক বৃদ্ধি পেয়েছিল, ১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিলের ৪ নন্বর রিঅ্যাক্টর বিষ্ফোরণে বিশ্বের ভয়ংকর পারমাণবিক বিপর্যয় ঘটে, এতে শত শত লোকের প্রাণহানি ঘটে এবং এর তেজষ্ক্রিয় বিকিরণ পশ্চিম ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই অঞ্চলটি বেলারুশ সীমান্তের কাছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com