রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ইউক্রেনে যুদ্ধ চলতে থাকায় সেখানে খাদ্য দুর্লভ হয়ে পড়ছে : ডব্লিউএফপি

  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২, ১২.২৭ এএম
  • ১৫১ বার পড়া হয়েছে

বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) সতর্ক করে জানিয়েছে যে, ইউক্রেনে যুদ্ধ চলতে থাকায় সেখানে খাদ্য দুর্লভ হয়ে পড়ছে। এর ফলে মানুষজনকে খাদ্যের সন্ধানে চরম পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে।

৪ কোটি ৪০ লক্ষ জনসংখ্যার দেশ ইউক্রেনে খাদ্য শেষ হয়ে যাচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির হিসেব অনুযায়ী, দেশটির ৪৫% মানুষই যথেষ্ট খাদ্যের সন্ধান পাওয়ার বিষয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।

দেশটির খাদ্য সরবরাহ ব্যবস্থাটিকে ত্রুটিপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছে ডব্লিউএফপি। মুখপাত্র টমসন ফিরি বলেন যে, দেশটির অভ্যন্তরে আটকে থাকা কোটি কোটি মানুষের কাছে খাদ্য পৌঁছানোর ব্যবস্থাটি ভেঙে পড়ছে।

তিনি বলেন, “ডব্লিউএফপি’র হিসেব অনুযায়ী, ইউক্রেনে প্রতি ৫ জনে ১ জন মানুষ বর্তমানে খাদ্য সঙ্কট সামাল দিতে কোন না কোন কৌশল অবলম্বন করছেন। একটি মরিয়া পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতি চরম পদক্ষেপের দাবি রাখে। তারা তাদের খাদ্য গ্রহণের মাত্রা কমিয়ে দিচ্ছেন। তারা দিনে আহারের সংখ্যা কমিয়ে দিচ্ছেন। পূর্ণবয়স্ক মানুষজন নিজেরা খাচ্ছেন না, যাতে করে শিশুদের পেটে দেওয়ার জন্য কিছু থাকে।”

ফিরি বলেন যে সুপারমার্কেটগুলো খাদ্যশুন্য হয়ে পড়েছে এবং গুদামগুলোতেও খাদ্যের মজুদ শেষ হযে গিয়েছে। তিনি বলেন যুদ্ধরত এলাকাগুলোতে অবস্থিত পরিবারগুলো খাবার খুঁজে পেতে আরও বেশি মুশকিলে রয়েছেন। বিশেষ করে ইউক্রেনের পূর্বাঞ্চলের মারিউপোল শহরটিতে, যেটিকে প্রায় মাটিতে মিশিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, “ইউক্রেনে অবস্থিত পরিবারগুলোর কাছে জীবনরক্ষাকারী সহায়তা সরবরাহ করার ক্ষেত্রে, সংঘাতপূর্ণ এলাকাগুলোতে প্রবেশের সীমাবদ্ধতা এবং সেখানে সরেজমিনে উপস্থিত মানবিক সহযোগীদের অভাব সবচেয়ে বড় বাধা হয়ে দাড়িয়েছে।” তিনি আরও বলেন, “অবরুদ্ধ মারিউপোল শহরটিতে তাদের খাদ্য ও পানির সবশেষ মজুদটিও শেষ হয়ে যাচ্ছে। ২৪ ফেব্রুয়ারিতে শহরটি অবরোধ করার পর থেকে সেখানে কোন মানবিক সহায়তা ঢুকতে দেওয়া হয়নি।”

ফিরি জানান যে, ইউক্রেনের অভ্যন্তরে ৩০ লক্ষ মানুষের এক মাসের জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য সরবরাহ করেছে ডব্লিউএফপি। তিনি আরও জানান যে কয়েকটি প্রধান শহরে লড়াইয়ের তীব্রতা বৃদ্ধির আশঙ্কায় সংস্থাটি দেশটির একাধিক স্থানে খাদ্য মজুদ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com