মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মেডিকেল ভর্তি পরীক্ষায় সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ থাকবে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৬.৫৮ পিএম
  • ৪১৮ বার পড়া হয়েছে

আগামী শুক্রবার (১ এপ্রিল, ২০২২) সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত ঢাকার ৫টি সরকারি মেডিকেল কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা নকল মুক্ত রাখতে পরীক্ষা কেন্দ্রে সকল ধরণের ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ, ২০২২) দুপুর ১২টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে মেডিকেল ভর্তি পরীক্ষা গ্রহণকারী সংশ্লিষ্টদের সাথে এক সমন্বয় সভা করেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার)। উক্ত সভায় উল্লেখিত নির্দেশনাসহ বেশ কিছু নির্দেশনা গৃহীত হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণ রোধে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীদের মাস্ক পরিধান করে কেন্দ্রে আসার জন্যে নিদের্শনা প্রদান করা হয়েছে। কেউ মাস্ক পরিধান না করে আসলে মাস্ক সরবরাহের ব্যবস্থা থাকবে।

সমন্বয় সভায় মেডিকেল ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। গৃহীত ব্যবস্থার মধ্যে রয়েছে-যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ। পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ব্যতীত অন্যকোন কাগজ সাথে নিতে পারবে না। সকাল ৮টায় কেন্দ্রের গেট খুলে দেয়া হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে ৯:৩০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। ৯:৩০টার পর কেন্দ্রের গেট বন্ধ করে দেয়া হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সকল পরীক্ষার্থীর দেহ তল্লাশী করে প্রবেশ করানো হবে। কেন্দ্র ইনচার্জ ব্যতীত কেউ মোবাইল ফোন কাছে রাখতে পারবে না। সেই সাথে প্রতিটি কেন্দ্রে থাকবে মোবাইল কোর্ট।

পরিস্থিতি বিবেচনায় মেডিকেল পরীক্ষায় অংশ গ্রহণকারীরা অবশ্যই পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দিতে হবে। যাতে পরীক্ষার্থীরা ০১ এপ্রিল,২০২২ (শুক্রবার) সকাল ০৮.০০ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

উল্লেখ্য, ঢাকা মহানগরীতে শুক্রবার ১৮ টি কেন্দ্রে মোট ৬১,৬৭৮ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। কেন্দ্রগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ (৯টি কেন্দ্র): ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন;  লেকচার থিয়েটার ভবন; বিজনেস স্টাডিজ অনুষদ ভবন; সামাজিক বিজ্ঞান অনুষদ; মোকারম হোসেন, বিজ্ঞান ভবন; এ.এফ মুজিবুর রহমান, গণিত ভবন, বিজ্ঞান ভবন; কাজী মোতাহার হোসেন ভবন; উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশি বাজার, ঢাকা। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (৩টি কেন্দ্র): ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ও নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঢাকা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ(২টি কেন্দ্র): তেজগাঁও কলেজ, ইন্দিরা রোড, ঢাকা ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, ঢাকা। মুগদা মেডিকেল কলেজ (২টি কেন্দ্র): আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল ক্যাম্পাস, ঢাকা ও আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মুগদা ক্যাম্পাস, ঢাকা। ঢাকা ডেন্টাল কলেজ (২টি কেন্দ্র): সরকারী তিতুমীর কলেজ, ঢাকা ও সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা।

উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনারগণসহ ৫টি মেডিকেল কলেজ ও ভর্তি পরীক্ষার কেন্দ্রের প্রতিনিধি, ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com