বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৯টি দেশের ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে হংকং

  • আপডেট সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৫.১৯ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র,ব্রিটেন ও অন্য সাতটি দেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করছে হংকং। সোমবার সরকার জানিয়েছে, হংকং বিশ্বের অন্যতম কঠোরতম কোভিড বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে।

অর্থনীতির এই কেন্দ্রটি ওমিক্রনের প্রাদুর্ভাবের সময় চীনের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে অনেক চেষ্টা করেছে। ওমিক্রন সংক্রমণের ফলে কোভিড আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল। এর ফলে হংকং উন্নত বিশ্বে সর্বোচ্চ কোভিড মৃত্যুহারের অন্যতম শহরে পরিণত হয়।

কোভিড ভ্যরিয়েন্টের অতি উচ্চ সংক্রমণের ফলে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ভারতসহ উচ্চ ঝুঁকিপূর্ণ ৯টি দেশের ফ্লাইট নিষিদ্ধ করেছিল।

কিন্তু সংক্রমণ দ্রুত বেড়েছে। এ বছর হংকং-এ ১০ লাখেরও বেশি কোভিড কেস রেকর্ড করা হয় এবং ৫৯০০ জনের মৃত্যু ঘটে যাদের বেশিরভাগই ছিলেন টিকাবিহীন ও বয়স্ক।

সোমবার হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম বলেছেন, হংকং ১ এপ্রিল থেকে নয়টি দেশের ওপর থেকে ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নেবে।

হংকং-এর আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ও সেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফেরার বিষয়ে রোডম্যাপের অভাব ব্যবসায়ী ও কূটনৈতিক সম্প্রদায়ের অভিযোগগুলোকে উস্কে দিয়েছে এমনকি কিছু বৃহৎ আন্তর্জাতিক ব্যাংককে স্থানান্তর ত্বরান্বিত করতে প্ররোচিত করেছে।

ওমিক্রন ক্লাস্টারগুলো দেশের জিরো কোভিড-১৯ মডেলের জন্য হুমকি হয়ে উঠলে গত সপ্তাহ থেকে চীন জুড়ে কয়েক মিলিয়ন লোককে স্টে এট হোম আদেশের অধীনে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com